Friday, April 3, 2026

‘বিজেপি ধোঁকাবাজ, ওদের থেকে সাবধান’, গোয়াবাসীদের বার্তা যশবন্ত সিনহার

Date:

Share post:

ধোঁকাবাজ বিজেপির থেকে সাবধান! ওদের কথা চোখ বুজে বিশ্বাস করে একদম ভোট নয়। মঙ্গলবার গোয়াবাসীর উদ্দেশে আবেদন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহ সভাপতি যশবন্ত সিনহার।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মঙ্গলবার যশবন্ত বলেন, গোয়ার মানুষকে সতর্ক করছি। বিজেপি যা বলে তা করে না। যা করে তা বলে না। আজ পর্যন্ত বিজেপি যেসব প্রতিশ্রুতি দিয়েছে তার কোনওটাই রাখেনি। দেশবাসীকে শুধু ওরা মিথ্যে প্রতিশ্রুতিই দিয়েছে তার বেশি কিছু করেনি। তাই গোয়ায় বিজেপিকে একটি ভোটও দেবেন না। বর্ষীয়ান যশবন্ত সিনহার দীর্ঘ রাজনৈতিক জীবন। দেশের অর্থমন্ত্রী, বিদেশমন্ত্রী হিসেবে কাজ করেছেন। অভিজ্ঞতায় সমৃদ্ধ এই মানুষটি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, শুধু ভোটের রাজনীতি করলেই হয় না। মানুষের জন্য কাজ করতে হয়। ভোটের সময় দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে হয়।

আরও পড়ুন- Padma Award: সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য পদ্মভূষণ পাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য

Related articles

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...