Monday, April 6, 2026

হঠাৎ বিগ বি-কে ধন্যবাদ জানালেন সৃজিত, কারণ কী?

Date:

Share post:

সম্প্রতি প্রকাশ্যে এসেছে সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) পরিচালিত ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ ছবির ট্রেলার। আর সেই ট্রেলার নিজের টুইটার হ্যান্ডেলের শেয়ার করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prasenjit Chatterjee) শুভকামনা জানালেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। একই সঙ্গে তিনি জানান, ৪ ফেব্রুয়ারি সরস্বতীপুজোর দিন মুক্তি পাবে “জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee) ‘কাকাবাবুর প্রত্যাবর্তন'” ছবিটি। পরিষ্কার বাংলায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-বুম্বাকে ‘শুভকামনা’ জানিয়েছেন বলিউডের শাহেনশা। এর পরেই নিজের টুইটার হ্যান্ডেলে বিগ বি-র টুইট শেয়ার করে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন পরিচালক সৃজিত (Srijit Mukherjee)।

আরও পড়ুন: আরও ভয়ঙ্করভাবে ফিরে আসতে পারে করোনাভাইরাস: হু

সৃজিত তাঁর টুইটে (Tweet) লিখেছেন, অমিতাভ বচ্চনকে অনেক অনেক ধন্যবাদ। তাঁর এই টুইট তাঁদের কাছে অনেক।

সুনীল গঙ্গোপাধ্যায়ের (Sunil Ganguly) কাহিনী ‘জঙ্গলের মধ্যে এক হোটেল’ অবলম্বনে সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সন্তুর ভূমিকায় রয়েছেন আরিয়ান। একটি বিশেষ ভূমিকা দেখা যাবে ‘একেনবাবু’ খ্যাত অনির্বাণ চক্রবর্তীকে। ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল বড়দিনের সময়। কিন্তু করোনার কারণে সে সময় পিছিয়ে যায় ছবির মুক্তি। সরস্বতীপুজোতে হলে প্রত্যাবর্তন কাকাবাবুর। তার আগেই হয়েছে ট্রেলার লঞ্চ। তারপরেই বিগ বি-র এই শুভ কামনায় অনুপ্রাণিত টিম সৃজিত।

 

Related articles

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...

কলকাতা নিয়ে পাকিস্তানের হুমকি: কেন মোদি বললেন না স্ট্রং অ্যাকশন হবে, জবাব দাবি মমতার

দেশের ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রকের কারণে এখনও দেশের মানুষের মনে পহেলগাম হামলার ক্ষত গদগদে। এক বছর না পেরোতেই ফের...

সপ্তাহের শুরুতেই ব্যাহত মেট্রো পরিষেবা! এমজি রোড স্টেশনে ঝাঁপ

সপ্তাহের শুরুর দিনে ব্যাহত মেট্রো (Kolkata metro Service) পরিষেবা। সোমবার সকাল ১১ টা ৩৫ নাগাদ এক যুবক এমজি...

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...