Tuesday, June 23, 2026

৭৩ তম সাধারণতন্ত্র দিবসে গণতান্ত্রিক অধিকার ও মূল্যবোধ রক্ষার শপথ অভিষেকের

Date:

Share post:

আজ ৭৩ তম সাধারণতন্ত্র দিবস(Republic Day)। দেশের বিভিন্ন প্রান্তে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে এই দিনটি। রাজধানী দিল্লির পাশাপাশি কড়া নিরাপত্তায় সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান পালিত হচ্ছে কলকাতার রেড রোডে। এমন দিনে দেশবাসীকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)।

দেশবাসীকে ৭৩ তম সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে বুধবার টুইটে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, “সবাইকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি সর্বস্তরের জনগণের অবদানকে স্যালুট জানাই। আসুন আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার ও মূল্যবোধ রক্ষার শপথ করি।”

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি এদিন সকালে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও(Mamata Banerjee)। টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, “প্রজাতন্ত্র দিবসে সকলকে শুভেচ্ছা৷ এই দিনে আসুন আমরা আবারও ভারতীয় সংবিধানের মূল কাঠামো রক্ষা করার শপথ নিই৷ বিশেষ করে সার্বোভৌমত্বের প্রতি।” দ্বিতীয় টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, “আসুন আমরা আমাদের সংবিধানে বর্ণিত ন্যায়বিচার, স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্বের আদর্শ রক্ষা, সংরক্ষণ এবং অনুসরণ করার জন্য সচেষ্ট হই৷ যা অন্যান্য বিষয়ের মধ্যে আমাদেরকে আমাদের অবিচ্ছেদ্য অধিকার দেয়।”

 

পাশাপাশি বিশেষ এই দিনে মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, “আমি আমাদের সকল মুক্তিযোদ্ধা এবং জওয়ানদের অভিবাদন জানাই৷ যাদের বীরত্বপূর্ণ আত্মত্যাগ এবং তাঁদের নিঃস্বার্থ দায়িত্ব আমাদের দেশকে রক্ষা করে এবং আমাদের নিরাপত্তা নিশ্চিত করে।’ সবশেষে তিনি বলেন, ‘আমাদের গণতন্ত্রের স্তম্ভ অর্থাৎ সকল দেশবাসীকে আমার আন্তরিক অভিনন্দন। জয় হিন্দ”।

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...