Thursday, June 25, 2026

Bankura: বাঁকুড়ায় সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে কুচকাওয়াজে নজর কাড়ল সারদামনি মহিলা মহাবিদ্যাপীঠ

Date:

Share post:

সারা দেশের পাশাপাশি বাঁকুড়া জেলা জুড়ে পালিত হল ৭৩ তম সাধারণতন্ত্র দিবস। বাঁকুড়া স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক কে রাধিকা আইয়ার। পাশাপাশি জাতীয় সঙ্গীত এবং ৭৩টি বেলুন উড়িয়ে এই দিনটিকে উদযাপন করা হয়। ছিলেন পুলিশ সুপার ধৃতিমান সরকার। জেলা পুলিশের তরফ থেকে অভিবাদন জানানো হয় জেলাশাসক ও পুলিশ সুপার কে। জেলাপুলিশের তরফে হর্ষফায়ার ও হর্ষধ্বনি দেওয়া হয়। জেলা পুলিশের সশস্ত্র বাহিনীর পাশাপাশি জেলা পুলিশের বিভিন্ন বিভাগ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা কুচকাওয়াজের মাধ্যমে জাতীয় পতাকার উদ্দেশ্যে সম্মান প্রদর্শন করে।

তবে এদিনের অনুষ্ঠানে কুচকাওয়াজে নজর কাড়ে জেলার অন্যতম মহিলা কলেজ বাঁকুড়া জিলা সারদামনি মহিলা মহাবিদ্যাপীঠ। কুচকাওয়াজে অংশ নিয়ে কলেজের মেয়েরা দ্বিতীয় স্থান অর্জন করে। কলেজের ছাত্রীদের এই সাফল্যে তাদের অভিনন্দন জানান কলেজের অধ্যক্ষ ড. সিদ্ধার্থ গুপ্ত। ছাত্রীদের এই সাফল্য আগামী দিনে রাজ্যস্তর এবং জাতীয় স্তরে আরও নানা ধরণের কুচকাওয়াজের অনুষ্ঠানে অংশগ্রহন করতে সাহস যোগাবে বলে আশাবাদী তিনি।

তবে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবার কাটছাঁট করা হয়েছে প্রজাতন্ত্র দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে। স্কুল-কলেজ বন্ধ থাকায় এবার সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি স্কুল-কলেজের পড়ুয়ারা। কেবলমাত্র বেশ কয়েকটি সামাজিক সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠন যাদের ভ্যাকসিনের একটি হলেও ডোজ নেওয়া হয়েছে তারাই কেবলমাত্র আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়। সবমিলিয়ে করোনা পরিস্থিতির মধ্যেও বাঁকুড়া জেলায় সাড়ম্বরে পালিত হল ৭৩ তম সাধারণতন্ত্র দিবস।

আরও পড়ুন- দিনভর গুগল ডুডলে থাকবে সাধারণতন্ত্র দিবস উদযাপনের ছবি

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...