Wednesday, April 1, 2026

রাজ্যপালকে ‘পশ্চাৎদেশ’ ঘোড়ার! রসবোধে মজলেন দর্শকরা

Date:

Share post:

কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। রাজ্যপাল জগদীপ ধনকড়(Jagdeep Dhankhar) সেটা আজ হাড়ে হাড়ে টের পেলেন। না হলে ঘোড়ার (Mounted Horse) ল্যাজ ও পশ্চাৎদেশ দেখতে হয় সর্বসমক্ষে? নিশ্চয়ই ভাবছেন ব্যাপারটা কী?

বুধবার রেডরোডের কুচকাওয়াজে  (Republic Day 2022) দিব্যি বাধ্য ঘোড়সওয়ার বাহিনী আসছিল। ঘোড়চালকেরা হাতে পতাকা নিয়ে ঘোড়ার পিঠে সওয়ার হয়েছিলেন। এদেরই একজন যে এমন বেয়াদপি করবে তা কে জানত?

রাজ্যপাল ধনকড় তখন গার্ড অফ অনার (Republic Day Celebration) নিচ্ছিলেন। কিন্ত ওই ঘোড়ার যে একদমই পছন্দ নয় সামনের লোকটিকে! তাই সে দলছুট হয়ে নিজস্ব ভঙ্গিতে খোদ ধনকড়কেই মিনিটখানেক তার পশ্চাৎদেশ দেখালো। রাজ্যপাল দেখলেন, ঘোড়াও তাঁকে পশ্চাৎদেশ দেখিয়ে অনায়াসে চলে যাচ্ছে। ঘোড়ার এই বোধ দেখে উপস্থিত সবাই তখন হেসে লুটোপুটি।

রাজ্যপাল (Insulted Dhankhar) রাজভবনে ফিরে নাকি আইনে তন্ন তন্ন করে খুঁজছেন, এই পশ্চাৎদেশ দর্শনে ঘোড়ার তাকে অপমান করল তা বোঝার চেষ্টা করছেন। বাংলার রাজ্যের এক ঘোড়াও তাঁকে অপমান করছে, আইনি দিকগুলোও আপাতত তিনি নাকি খুঁজে বার করতে ব্যস্ত। অবশ্য রাজ্যবাসী চিন্তাভাবনা শুরু করেছে ঘোড়াকে কোনও মেডেল দেওয়া যায় কিনা তা নিয়ে ।

তবে যে যাই বলুন না কেন, সাধারণতন্ত্র দিবসে এই ঘোড়াকাহিনী কিন্ত সুপারহিট।

আরও পড়ুন- Dola Sen: ভাইরাল হওয়া ভিডিওতে বাংলার মানচিত্রে নেই উত্তরবঙ্গ! থানায় অভিযোগ দোলা সেনের

Related articles

সোমেন-পুত্রকে প্রার্থী করা নিয়ে ধুন্ধুমার বিধান ভবনে: ফাটল কংগ্রেস কর্মীর মাথা

বলতে গেলে সব জাতীয় দলের পরে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল জাতীয় কংগ্রেস। প্রার্থী খুঁজে পাওয়া নিয়ে সমস্যা, না...

কাউন্টিং সেন্টার ভালো করে পাহারা দেবেন: দলীয় নেতা-কর্মীদের কেন বললেন তৃণমূল সুপ্রিমো!

কাউন্টিং সেন্টার ভালো করে পাহারা দেবেন। ওরা আগের সকালবেলায় বিজেপি বুথগুলি গুণবে। নিয়ে বলবে বিজেপি জিতছে। কিন্তু বিজেপির...

ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত সিইও দফতর! কড়া নিরাপত্তা জারি কলকাতা পুলিশের

ফর্ম ৬ জমা (Form 6 controversy) নিয়ে তৃণমূল ও বিজেপির সংঘাত (TMC BJP clash) ক্রমশ তীব্র হওয়ার আশঙ্কায়...

মেরুদণ্ডগুলো সব কোথায়, রাহুলের মৃত্যুর বিচার চেয়ে সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠলেন অরিন্দম

তালসারির সমুদ্রতটে (Talsari Sea Beach) বাংলা ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul...