Monday, April 13, 2026

উপভোক্তার সংখ্যা ২ কোটি, একবছরেই উপকৃত ১৪ লক্ষ! সুপারহিট মমতার স্বাস্থ্যসাথী

Date:

Share post:

রাজ্যবাসীর জটিল ও ব্যয়বহুল চিকিৎসার জন্য নিখরচায় স্বাস্থ্যসাথী কার্ড প্রকল্প চালু। গরিবের ভগবান মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) স্বপ্নের প্রকল্প স্বাস্থ্যসাথী (Swastha sathi card)। শহরের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের দৌলতে উপকৃত হয়েছেন হাজার হাজার মানুষ। খুব স্বাভাবিক ভাবেই জনপ্রিয়তা বাড়ছে স্বাস্থ্যসাথী কার্ডের। শুধু গরিব নয়, সমাজের সকলস্তরের মানুষ এই কার্ডের সুবিধা উপভোগ করেছেন।

স্বাস্থ্যসাথী প্রকল্পে গত এক বছরে ১৮০০ কোটি টাকা ব্যয় হয়েছে রাজ্যের। গত অর্থবর্ষের তুলনায় যা ৩০০ কোটি বেশি। তথ্য অনুসারে, চলতি অর্থবর্ষেই এই প্রকল্পে উপকৃত হয়েছেন প্রায় ১৪ লক্ষ মানুষ।

আরও পড়ুন:৭৩ তম সাধারণতন্ত্র দিবসে গণতান্ত্রিক অধিকার ও মূল্যবোধ রক্ষার শপথ অভিষেকের

২০১৬ সালে প্রকল্পটির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। বর্তমানে উপভোক্তার সংখ্যাও ২ কোটিরও বেশি। বেশকিছু ক্ষেত্রে এই কার্ডের মাধ্যমে চিকিৎসা পরিষেবা দিতে অস্বীকার করার অভিযোগ ওঠে কিছু বেসরকারি হাসপাতাল ও নার্সিং হোমের বিরুদ্ধে। কিন্তু অভিযোগ সামনে আসতেই রাজ্য সরকার সংশ্লিষ্ট হাসপাতালগুলির বিরুদ্ধে কড়া মনোভাব নেয়। এখন স্বাস্থ্যসাথী কার্ড থাকা কোনও রোগীকেই ফেরাতে পারে না বেসরকারি হাসপাতাল ও নার্সিং হোমগুলি।

Related articles

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...