Friday, June 26, 2026

খোলা হয়েছে ভেন্টিলেশন, শারীরিক অবস্থার উন্নতি লতা মঙ্গেশকরের

Date:

Share post:

আগের থেকে অনেকটা সুস্থ রয়েছেন সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। শারীরিক অবস্থার উন্নতি হয়েছে তাঁর। ইতিমধ্যেই খোলা হয়েছে ভেন্টিলেশন।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর শ্বাস-প্রশ্বাসের পদ্ধতিকে স্বাভাবিক ছন্দে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। তবে তিনি এখনও আইসিইউ-তে রয়েছেন।

আরও পড়ুন: উডবার্ন ওয়ার্ডে ভর্তি গুরুতর অসুস্থ গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, চিকিৎসায় বোর্ড গঠন

গত ১১ জানুয়ারি করোনা আক্রান্ত হয়ে মুম্বইয়ের (Mumbai) ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। আপাতত স্বাস্থ্যের পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে তাঁর।

সঙ্গীতশিল্পীর পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে, ‘চিকিৎসক প্রতীত সমদানীর তত্ত্বাবধানে চিকিৎসকদের মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। আরো কতদিন তাঁকে হাসপাতালে থাকতে হবে, এই মুহূর্তে তা জানাননি চিকিৎসকরা। আমরা সকলেই প্রার্থনা করছি যাতে উনি খুব শীঘ্রই সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারেন।’

 

Related articles

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...