Monday, April 6, 2026

Leopard: ফের লোকালয়ের চিতাবাঘ, আতঙ্ক কোচবিহার শহরে

Date:

Share post:

সাতসকালে ঘুম থেকে উঠে বাড়ির পিছনের উঠোনে চিতাবাঘ দর্শন। এমনটাই ঘটেছে বৃহস্পতিবার সকালে কোচবিহার (Coochbehar) শহরের ৩ নম্বর ওয়ার্ডে কলাবাগানে। ঘুম চোখে শৌচাগার যাচ্ছিলেন মনোজ সরকার নামে ওই বাড়ির বাসিন্দা। হঠাৎ সামনে যা দেখেন তাতে ঘুম উড়ে যায় তাঁর। কারণ তখন বাড়ির উঠোনে ঘোরাফেরা করছে একটি চিতাবাঘ (Leopard)।

রও পড়ুন:Workers Protest: বন্ধ জুট মিল খোলার দাবিতে রেল অবরোধ শ্রমিকদের, বিপর্যস্ত রেল চলাচল



এলাকায় প্রবল আতঙ্ক ছড়ায়। খবর দেওয়া হয় বন দফতরে। ঘটনাস্থলে পৌঁছন বন দফতরের আধিকারিকরা। পুলিশের তরফ থেকে এলাকায় মাইকিং করা হচ্ছে। জারি করা হয়েছে ১৪৪ ধারা। তবে উৎসুক বাসিন্দাদের ভিড় হঠাতে বেগ পেতে হচ্ছে পুলিশকে৷ বনদফতরের তরফে জাল নিয়ে যাওয়ার হয়েছে। ওই বাড়িতে শৌচালয়টিকে জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। চিতাবাঘটাকে ঘুমপাড়ানি ওষুধ দিয়ে কাবু করার চেষ্টা করা হচ্ছে।

লোকালয় থেকে বহু দূরে একটি জঙ্গল আছে। সম্ভবত সেখান থেকেই এই চিতাবাঘটি লোকালয়ে ঢুকে পড়েছে বলে অনুমান।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...