Friday, April 3, 2026

Sunil Gavaskar: সূর্যকুমার যাদব, দীপক চাহারদের আরও সুযোগ দাওয়া দরকার, মনে করছেন গাভাস্কর

Date:

Share post:

দক্ষিণ আফ্রিকার( South Africa) বিরুদ্ধে একদিনের তৃতীয় ম‍্যাচে পরিবর্ত হিসাবে নেমে ছাপ রেখেছেন সূর্যকুমার যাদব ( SuryaKumar Yadav) , দীপক চাহার ( Deepak Chahar) এবং প্রসিদ্ব কৃষ্ণা (Prasidh Krishna)। এই তিন ক্রিকেটারে খেলা ভালো লেগেছে ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্করের ( Sunil Gavaskar)। তাই তো ভবিষ্যতের কথা মাথায় রেখে এই তিন ক্রিকেটারকে সুযোগ দেওয়ার কথা বললেন তিনি। গাভাস্কর নাম ধরে ধরে জানিয়ে দিলেন যে, দলের তিন তরুণ ক্রিকেটারের কথা আরও বেশি করে ভাবুক টিম ম‍্যানেজমেন্ট।

এক সাক্ষাৎকারে গাভাস্কর বলেন, ” ওই তিন ক্রিকেটার তাদের ভাল পারফরম্যান্সে খেলার দাবি আরও জোরাল করেছে। হতে পারে ম্যাচটি ডেড রাবার ছিল, কিন্তু ওদের জন্য নয়। ওদের কাছে ওটা সুযোগ ছিল নিজেরা কী পারে সেটা দেখানোর। ওরা জানত যে, দক্ষিণ আফ্রিকা হোয়াইটওয়াশ করার জন‍্য মুখিয়ে আছে। ফলে ওদের ওপর চাপ থাকবে। কিন্তু তার মধ‍্যে দিয়েও ওরা খুব ভাল খেলেছে। এই নিয়ে কোনও প্রশ্নই নেই। এই কারণেই ভবিষ‍্যৎয়ে ওদের ওপর বিনিয়োগ করা হোক। ওদের সেই অনুভূতি দেওয়া হোক যে, ওরা এরপর আরও বেশি সুযোগ পাবে। ওরা দলেরই অঙ্গ, ডাগআউটে বসে থাকার জন্য আসেনি। আবারও বলছি ভবিষ্যতে এই তিন ক্রিকেটারের কথা ভাবুক টিম ম্যানেজমেন্ট।”

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...