Monday, April 6, 2026

বিজেপি হিন্দুত্বের ঠিকাদার নয়: গোয়ায় সরব তৃণমূল নেতা পবন ভার্মা

Date:

Share post:

হিন্দুত্বের ধ্বজাধারী বিজেপিকে(BJP) ধুইয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের(TMC) সহ সভাপতি পবন ভার্মা(Pawan Verma)। বিধানসভা ভোটের প্রচারপর্বে বৃহস্পতিবার গোয়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে পবন ভার্মা বলেন, দেশে হিন্দুদের ঠেকা কি বিজেপি নিয়েছে? কে কী খাবে, কী পরবে, কী দেখবে, কী বলবে সবই কি বিজেপি ঠিক করে দেবে? এসব বেআইনি কাজ করতে গিয়ে গোটা দেশে বিজেপির উগ্র হিন্দুত্বের মাশুল দিতে হয়েছে সাধারণ মানুষকে। গোয়াতেও ভোটের আগে গেরুয়া শিবির একই কাজ করছে। বিজেপি মানুষে মানুষে ধর্মভিত্তিক বিভাজন ছাড়া কিছু বোঝেই না। মানুষ এত বোকা নয়। ভোট এলে বিজেপি কী করে সবাই জানে! বিজেপির আসল রূপ এখন আর গোপন নেই।

এদিকে বিধানসভা ভোটের আগে প্রার্থীদের প্রচার ও জনসংযোগের পাশাপাশি বৃহস্পতিবারও গোয়ায় তৃণমূল কংগ্রেসে যোগদান পর্ব অব্যাহত থাকল। এদিন গোয়ায় দলের কো-ইনচার্জ সৌরভ চক্রবর্তীর উপস্থিতিতে অন্যদল থেকে আরও কয়েকজন যোগ দেন তৃণমূল কংগ্রেসে।

Related articles

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...