Sunday, June 21, 2026

RTPCR টেস্টের খরচ অনেকটাই কমাল রাজ্য সরকার

Date:

Share post:

আরটিপিসিআর টেস্টের (RTPCR Test) খরচ অনেকটাই কমাল রাজ্য সরকার (West Bengal Government)। ৯৫০ টাকার পরিবর্তে ৫০০ টাকা করা হল টেস্টের খরচ। পরীক্ষার কিট এবং অন্যান্য সরঞ্জামের বাজারদর কমাতেই খরচ কমানোর নির্দেশ দিল রাজ্য স্বাস্থ্য কমিশন।

আরও পড়ুন: শর্তসাপেক্ষে খোলা বাজারে মিলবে কোভিশিল্ড, কোভ্যাক্সিন

এর আগে, বহুবার বেসরকারি জায়গায় কোভিড টেস্টের খরচ কমিয়েছে রাজ্য। প্রথমে বেসরকারি জায়গায় কোভিড টেস্টের (RTPCR Test) খরচ বাবদ সাড়ে ৪ হাজার টাকা নেওয়া হতো। তা কমিয়ে ২ হাজার ২৫০ টাকায় নিয়ে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তার পর প্রথমে ১ হাজার ৫০০ এবং পরে ১ হাজার ২০০ টাকা করা হয়। এর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়ে দেন, আরটিপিসিআর বাবদ ৯৫০ টাকার বেশি নেওয়া যাবে না। এ বার তা আরও কমানো হল।

 

Related articles

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...