Thursday, June 4, 2026

নিউটাউনের রামকৃষ্ণ সেবা মিশনে রাঁধুনির ঝুলন্ত দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

Date:

Share post:

ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়াল নিউটাউনের নতুন পুকুর এলাকার রামকৃষ্ণ সেবা মিশনে। শুক্রবার সকালে রাঁধুনির অস্বাভাবিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সেবা মিশনের (Ramkrishna Seva Mission) সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। মিশনের মহারাজকে মারধর করে উত্তেজিত বাসিন্দারা, সেই ভিডিয়োও প্রকাশ্যে এসেছে। মৃত রাঁধুনির নাম রোহিত হালদার। বাড়ি দক্ষিণ ২৪ পরগনায়। সকাল থেকে অনেক ডাকাডাকির পরও তাঁর সাড়া মেলেনি। এর পর দরজা ভেঙে উদ্ধার হয় রোহিতের দেহ।

খবর পেয়েই ঘটনাস্থলে আসে টেকনো সিটি থানার পুলিশ। এরপর পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। টেকনো সিটি থানার পুলিশ জানিয়েছে, মৃতের দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনায় এখনও কাউকেই গ্রেফতার বা আটক করা হয়নি। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

মিশনের (Ramkrishna Seva Mission) মহারাজ বলেন, ‘সম্প্রতি মিশনের একটি চুরির ঘটনায় রোহিত ও আর এক জনের উপর আমাদের সন্দেহ ছিল। আমরা তা ওঁদের জানিয়েও ছিলাম। চুরির ঘটনার সঙ্গে ওঁরা জড়িত কি না, তাও সরাসরিই জানতে চেয়েছিলাম। তার মধ্যেই এই ঘটনা ঘটল।’

আরও পড়ুন- অবসাদে অপমৃত্যু রুখতে উদ্যোগী তৃণমূল ছাত্র পরিষদ

 

 

Related articles

বিজেপির উচ্ছেদ অভিযান! ধ্বংস হকারদের জীবন-জীবিকা! রাস্তায় সর্বহারারা 

কলকাতায় মঙ্গলাহাট বা হাতিবাগান, জেলা স্তরে কোচবিহার বা কাকদ্বীপ— ছবিটা মোটের ওপর একই। নয়া বিজেপি সরকার ক্ষমতায় আসার...

পাহাড়ে ‘স্থায়ী সমাধান’ খুঁজতে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক, মুখ্যমন্ত্রীর মুখোমুখি রাজু বিস্তারা 

দার্জিলিং পাহাড়, ডুয়ার্স ও তরাই অঞ্চলের দীর্ঘদিনের রাজনৈতিক ও প্রশাসনিক সমস্যার একটি স্থায়ী সমাধান সূত্র খুঁজে বের করতে...

হাইকোর্টের নির্দেশে ১৯ জুনেই পুর-অধিবেশন, ঘোষণা মালা রায়ের 

কলকাতা হাইকোর্টের সবুজ সংকেত মিলতেই আগামী ১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়। বৃহস্পতিবার এক...

১৫ লক্ষ কোটি টাকার কারচুপি! সেবির কোপে স্বর্ণ ব্যবসায়ী সংস্থা রাজেশ এক্সপোর্টস 

এবার নজিরবিহীন আর্থিক জালিয়াতির অভিযোগে কাঠগড়ায় বেঙ্গালুরু-ভিত্তিক সোনা পরিশোধন ও রফতানিকারী জায়ান্ট ‘রাজেশ এক্সপোর্টস’। গত ৩ জুন জারি...