Saturday, April 4, 2026

বাজেট পেশের ঠিক আগে দেশের নতুন মুখ্য আর্থিক উপদেষ্টা হলেন নাগেশ্বরন

Date:

Share post:

আগামী ১ ফেব্রুয়ারি পেশ হতে চলেছে কেন্দ্রীয় বাজেট(Union budget)। তা ঠিক তিন দিন আগে দেশের নতুন মুখ ও আর্থিক উপদেষ্টার(CEA) নাম ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার(central govt)। শিক্ষাবিদ ডক্টর ভি অনন্ত নাগেশ্বরনকে (Dr V Anantha Nageswaran) বসানো হল মুখ্য আর্থিক উপদেষ্টা পদে।

প্রতিবছর দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে সমীক্ষা পেশ করেন কেন্দ্রীয় মুখ্য আর্থিক উপদেষ্টার। শেষ তিন বছর এই পদে ছিলেন কে ভি সুব্রহ্মণ্যম৷ কিন্তু গত ডিসেম্বর মাসে তিনি এই পদ থেকে ইস্তফা দেন। কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার আগে তার ইস্তফায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল এবার কি তবে আর্থিক উপদেষ্টার ছাড়াই বেশ হবে বাজেট? যদিও বাজেট পেশের ঠিক তিন দিন আগে ডক্টর ভি অনন্ত নাগেশ্বরনকে এই পদে বসালো মোদি সরকার।

আরও পড়ুন:কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদিউরাপ্পার নাতনির মৃতদেহ উদ্ধার ব্যাঙ্গালুরুতে

উল্লেখ্য, ডক্টর ভি অনন্ত নাগেশ্বরন অর্থনীতির শিক্ষক, লেখক এবং পরামর্শদাতা৷ ১৯৮৫ সালে আইআইএম আমেদাবাদ থেকে এমবিএ পাশ করার পর তিনি চলে যান বাইরে৷ ১৯৯৪ সালে ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি পান৷ সিঙ্গাপুর এবং সুইৎজারল্যান্ডের অনেক নামী সংস্থার সঙ্গে জড়িত ছিলেন নাগেশ্বরন৷ ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আর্থিক উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে আংশিক সময়ের জন্য কাজও করেছেন৷ এবার তাঁকেই মুখ্য আর্থিক উপদেষ্টা পদে বসালো মোদি সরকার৷

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...