Thursday, April 2, 2026

গড়বেতায় ৪ শিশুকে বেধে বেধড়ক মার

Date:

Share post:

দড়ি দিয়ে গাছের সঙ্গে বেধে বছর দশেকের ৪টি শিশুকে উত্তম মধ্যম প্রহার।যা দেখে শিউরে উঠেছে গোটা গ্রাম। এই মধ্যযুগীয় বর্বরতা ঘটেছে মেদিনীপুরের গড়বেতা থানার অন্তর্গত জবা গ্রামে। এলাকাবাসী সূত্রে জানা গিয়েছে,বছর দশেকের ৪টি শিশু ট্রাক্টরের কাছাকাছি খেলা করছিল। হঠাৎই তাদের বকাঝকা করতে দড়ি দিয়ে বেঁধে ফেলে বেধরক মারধর করা হয়। অভিযুক্তের নাম রবিউল খান। তিনি শিশুগুলিকে ট্রাক্টরের পার্টস চুরি করতে দেখেন বলে দাবি করেন।ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন- ‘নতুন নীতিশাস্ত্র তৈরি করার আপনি কে?’ ধনকড়কে তোপ জাগোবাংলার সম্পাদকীয়তে

শিশুগুলির পরিবার রবিউলের বিরুদ্ধে গড়বেতা থানায় অভিযোগ জানিয়েছে এবং তার ভিত্তিতেই শিশু নিগ্রহের দায়ে গ্রেফতার করা হয় তাকে। মারধরে রীতিমতো অসুস্থ হয়ে পরা ওই শিশুদের নিয়ে আসা হয় গড়বেতা হাসপাতালে। এই বিষয়ে গড়বেতা ১নং ব্লকের বিডিও বলেন, “অভিযোগ পেয়েছি।পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। শিশুদের গড়বেতা হাসপাতালে চিকিৎসা চলছে।”

গড়বেতার জবাগ্রামে এই ঘটনার প্রতিবাদে এলাকাবাসী এদিন রাস্তা অবরোধ করে । এইরকম বর্বরতার ঘটনা এই গ্রামে আগে কখনও ঘটেনি বলেই জানিয়েছেন গ্রামবাসী।

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...