Monday, June 22, 2026

মুকুল রায় ইস্যুতে বিধানসভায় শুনানি শেষ, এবার সিদ্ধান্ত জানানোর পালা স্পিকারের

Date:

Share post:

বিধানসভার (Assembly) পাবলিক অ্যাকাউন্টস কমিটির (Public Accounts Committee) চেয়ারম্যান পদে কৃষ্ণনগর উত্তরের (Krishnanagar North) বিধায়ক (MLA) মুকুল রায় (Mukul Roy) থাকবেন কিনা, তা নিয়ে আজ, শুক্রবার রাজ্য বিধানসভায় ম্যারাথন শুনানি হয়েছে। এর আগেও এই ইস্যুতে বহুবার শুনানি হয়েছে। প্রতিটি শুনানি বিধানসভায় রেকর্ড করা হয়েছে। এদিন সেই শুনানি শেষ হল।

মুকুল রায়ের আইনজীবীদের দাবি, ”বিজেপির তরফে আজ এ বিষয়ে নতুন কোনও উত্তর আসেনি। সময় নষ্ট করে আজ শুনানি করল। আমাদের বক্তব্য আগেই জানানো হয়েছিল। ফলে, আজ শুনানি শেষ হয়ে গেল। এবার,স্পিকার তাঁর সময় মত রায় জানাবেন।”

এদিনও মুকুল রায়ের আইনজীবীরা জানান, বিজেপি ছেড়ে অন্য কোনও দলে যোগ দেননি তিনি। এখনও বিজেপিতেই আছেন। বিজেপিও মুকুল রায়কে সাসপেন্ড করেননি। রাজনৈতিক সৌজন্যের খাতিরে অন্য কোনও দলের মঞ্চে তিনি যেতেই পারেন। তাতে প্রমাণ হয় না, মুকুল রায় বিজেপি ছেড়েছেন। এবার সিদ্ধান্ত নিতে হবে স্পিকারকেই।

আরও পড়ুন:অবৈধ কয়লা মজুতের বিরুদ্ধে অভিযান: পুলিশ-জনতা খণ্ডযুদ্ধে উত্তপ্ত খয়রাশোল

উল্লেখ্য, মুকুল রায় কি বিধায়ক পদে থাকতে পারবেন? এই ইস্যুতে হওয়া মামলায় রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সেই নির্দেশ মেনেই শুনানি করেন স্পিকার।

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...