Saturday, April 4, 2026

নিউজিল্যান্ডে ওমিক্রনের বাড়বাড়ন্ত, নির্ধারিত সূচি মেনেই মেয়েদের বিশ্বকাপ

Date:

Share post:

নিউজিল্যান্ডে ওমিক্রন সংক্রমণ বাড়লেও মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ নির্ধারিত সূচি মেনেই হবে। শুক্রবার আয়োজকদের তরফে এ কথা জানিয়ে দেওয়া হল।

নিউজিল্যান্ডে ওমিক্রন ভাইরাসের গোষ্ঠী সংক্রমণ বাড়ছে। এই অবস্থায় আগামী ৪ মার্চ থেকে রিচার্ড হ্যাডলির দেশে শুরু হচ্ছে মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ। বিশ্বকাপের আয়োজক কমিটির সিইও আন্দ্রে নেলসন বলেন, “আমরা জরুরি ভিত্তিতে একাধিক পরিকল্পনা করে রেখেছি। কিন্তু মূল পরিকল্পনা এটাই যে, টুর্নামেন্টের ছ’টি ভেনুতে সূচি অনুযায়ী ম্যাচগুলো আয়োজন করা। তবে জরুরি ব্যবস্থায় আমরা ভেনুগুলোর মধ্যে যতটা সম্ভব ভ্রমণকে আটকাতে বা কম করতে চাইছি।”

একই সঙ্গে মিতালি রাজ, ঝুলন গোস্বামী, হিদার নাইট, এলিজা পেরিদের বিশ্বকাপের ম্যাচগুলোতে দর্শক প্রবেশের উপরেও বিধিনিষেধ আরোপ করতে চাইছে টুর্নামেন্ট আয়োজক কমিটি। নেলসন বলেছেন, “আমরা সব দিক থেকে ‘ঝুঁকিহীন নিরাপদ বিশ্বকাপ’ উপহার দিতে দায়বদ্ধ। তাই জরুরি ভিত্তিতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিউজিল্যান্ড সরকারের সঙ্গে কথা বলে স্টেডিয়ামে দর্শক সংখ্যা ঠিক করা হবে। চেষ্টা করা হবে যত বেশি সম্ভব ১০০ জনের গ্রুপ তৈরি করে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়ার।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...