Saturday, March 14, 2026

International: ইউক্রেনে হামলা হলে রাশিয়াকে ‘ভয়ানক জবাব’ দেওয়ার হুঁশিয়ারি আমেরিকার

Date:

Share post:

তৃতীয় বিশ্বযুদ্ধের (Third world war) আশঙ্কায় গোটা বিশ্ব। গত কয়েক দিন ধরে ইউক্রেন (Ukraine) এবং বেলারুশ সীমান্তে শক্তি বৃদ্ধি করছে রাশিয়া (Russia)। সেক্ষেত্রে বড়সড় হামলার আশঙ্কায় ইউক্রেন (Ukraine) সরকার। আর এই পরিস্থিতিতে ইউক্রেনের (Ukraine) পাশে দাঁড়িয়ে রাশিয়াকে কড়া হুঁশিয়ারি দিল আমেরিকা।

আরো পড়ুনযুব বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে আজ বাংলাদেশের বিরুদ্ধে পাল্লা ভারী ভারতের

জানা গেছে, ইউক্রেনের (Ukraine) প্রেসিডেন্ট ভলোদমির জেলেন্সকির সঙ্গে ফোনে আলোচনা হয়েছে আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেনের। সেক্ষেত্রে ইউক্রেনে হামলা হলে রাশিয়াকে উপযুক্ত জবাব দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র।

রাশিয়ার (Russia) হামলার আশঙ্কার মুখে ইউক্রেনের (Ukraine) প্রেসিডেন্ট ভলোদমির জেলেন্সকির সঙ্গে ফোনে আলোচনা করেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি আশ্বাস দিয়েছেন যে ইউক্রেনে হামলা চললে রাশিয়াকে উপযুক্ত জবাব দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। প্রসঙ্গত, ন্যাটো সামরিক জোটে কিয়েভকে যেন কোনওভাবেই জায়গা দেওয়া না হয় সেই দাবি জানিয়েছে মস্কো। পাশাপাশি, পূর্ব ইউরোপের একাধিক ঘাঁটি থেকে আমেরিকা ও ন্যাটো জোটকে ফৌজ সরাতে হবে  বলে দাবি করেছে তারা। ন্যাটোর সম্প্রসারণে কিছুটা অস্বস্তিতে মস্কো। এবার আমেরিকার নেতৃত্বে ওই সামরিক জোটে ইউক্রেন যোগ দিলে, রাশিয়ার সীমান্তের কাছে এসে পড়বে বিরোধী শিবির। তাই ইউক্রেন দখল করে পূর্ব ইউরোপ ও নিজেদের মধ্যেরকটি ‘বাফার জোন’ তৈরি করতে চাইছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকির সঙ্গে ফোনে কথা বলেন জো বাইডেন। যেখানে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পক্ষে থাকবে আমেরিকা বলেই জানানো হয়েছে, শুধু তাই নয় রাশিয়া হামলা চালালে ‘ভয়ানক জবাব’ দেওয়া হবে বলেও আমেরিকা জানিয়েছে। জানা যায় ইতিমধ্যেই কিয়েভকে প্রায় ২০০ মিলিয়ন ডলার মূল্যের অস্ত্র দিয়েছে আমেরিকা। পূর্ব ইউরোপে প্রায় ৫০ হাজার ফৌজ মোতায়েন  করার লক্ষ্যে এগোচ্ছে বাইডেন বাহিনী।

সম্প্রতি ওয়াশিংটনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কার্যত হুমকির সুরে বলেন যে ইউক্রেনে যদি রাশিয়া হামলা চালায় তাহলে পাল্টা জবাব দেবে আমেরিকা। বাইডেনের এই মন্তব্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে একটা বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা।

spot_img

Related articles

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...