Thursday, March 26, 2026

AITC Tripura: ত্রিপুরায় তৃণমূলে যোগ কমিউনিস্ট যমুনা বিশ্বাসের

Date:

Share post:

ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসে (Tripura Trinamool Congress) যোগদান অব্যাহত। আজ শুক্রবার ত্রিপুরার আগরতলায় ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের কনভেনর সুবল ভৌমিকের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কমিউনিস্ট পার্টির নেত্রী যমুনা বিশ্বাস। লড়াকু নেত্রী বলেই এলাকায় পরিচিত ছিলেন তিনি। যমুনা বিশ্বাস ছিলেন আগরতলার ১ বারের প্রধান এবং ২ বারের কাউন্সিলর।

তৃণমূল কংগ্রেসে যোগদান করে তিনি বলেন, মমতা বন্দোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়ের উপর আস্থা রেখেই তৃণমূল কংগ্রেসে যোগদান করছি। বাংলায় মমতা বন্দোপাধ্যায় যেভাবে উন্নয়ন করছেন এবং অভিষেক বন্দোপাধ্যায় যেভাবে অনবরত মানুষের সেবায় কাজ করে চলেছেন সেই ভাবে আগামী দিনে যাতে ত্রিপুরায় উন্নয়ন হয় এবং আমরা মানুষের পাশে থেকে কাজ করতে পারি সেই জন্যই তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম। এরপর আগামী দিনে নির্বাচনে কিভাবে আগরতলায় তৃণমূল কংগ্রেস (Tripura Trinamool Congress) লড়াই করবে সেই নিয়ে তৃণমূল কংগ্রেসের মহিলা নেতৃত্ব ও কর্মীদের নিয়ে একটি সাংগঠনিক সভা করেন সুবল ভৌমিক। সভায় অংশগ্রহন করেন যমুনা বিশ্বাসও।

আরও পড়ুন- নিউটাউনের রামকৃষ্ণ সেবা মিশনে রাঁধুনির ঝুলন্ত দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

 

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...