Wednesday, June 17, 2026

Goa TMC: নির্বাচনী লড়াই থেকে নিজেকে সরিয়ে নিলেন ফালেরিও, প্রার্থী হলেন সিওলাভিলা ভাস

Date:

Share post:

নবীনকে সুযোগ দিয়ে গোয়ার(Goa) নির্বাচনী লড়াই থেকে নিজেকে সরিয়ে নিলেন তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতি ও সাংসদ বর্ষীয়ান লুই জিনহ ফালেরিও(Luizinho faleiro)। শুক্রবার সকালে তৃণমূল কংগ্রেসের(TMC) তরফে আনুষ্ঠানিকভাবে জানানো হল ফাতোরদা আসন থেকে ফালেরিও বদলে প্রার্থী হলেন তরুন তুর্কী আইনজীবী সিওলাভিলা ভাস।

এদিন গোয়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফালেরিও বলেন, দল সিদ্ধান্ত নিয়েছে আরও বেশি করে নতুন তরতাজা মুখ অর্থাৎ নতুন প্রজন্মকে সামনের সারিতে আনবে। বিশেষ করে মহিলাদের। তাই ফাতোরদায় সিওলাভিলা ভাসকে প্রার্থী করা হয়েছে। তিনি খুবই ভালো প্রার্থী। একই সঙ্গে ফালেরিওর বক্তব্য, এখানে বিতর্ক খুঁজতে যাওয়া অর্থহীন। দল আমাকে সর্বভারতীয় সহ সভাপতি করেছে। সাংসদ করেছে। এখন আমাদের একটাই লক্ষ্য, এই বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারানো। আমি দলের সাংগঠনিক কাজেই বেশি করে দিচ্ছি।

আরও পড়ুন:জেলা কমিটি নিয়ে জেলায় জেলায় আগুন, বিদ্রোহীদের নিয়ে পিকনিক পলিটিক্স চলছেই শান্তনুর

এদিনের সাংবাদিক বৈঠকে ফালেরিওর সঙ্গে ছিলেন গোয়ায় দলের ইনচার্জ সাংসদ মহুয়া মৈত্র, আলেমাও চার্চিল ও স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

Related articles

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...

তৃণমূল-সব বিরোধীদের দাবিকে মান্যতা! রেলের নোটিশে ব্রেক: নির্দেশ হাই কোর্টের

তৃণমূল-সহ বিরোধীদলের দাবিতেই মান্যতা। রেলের হকার উচ্ছেদ সংক্রান্ত ২৫টি মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta...

পুলিশের হৃত গৌরব ফেরাতে প্রশিক্ষণে জোর: মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে RRU-এর সঙ্গে MOU স্বাক্ষর রাজ্যের

রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তুলতে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের (RRU) সঙ্গে সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর...