Friday, March 13, 2026

DHONI: এই প্রথমবার আইপিএল নিলামে সিএসকের টেবিলে বসে বিড করবেন ধোনি

Date:

Share post:

চলতি বছরের আইপিএলের মেগা নিলামের প্রায় দু’সপ্তাহ আগেই চেন্নাই পৌঁছে গিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। বৃহস্পতিবার রাতে তিনি চেন্নাই সুপার কিংসের ডেরায় ঢুকে পড়েন। সিএসকে শিবির সূত্রে জানা গিয়েছে, মেগা নিলামের প্রস্তুতি নিতেই ধোনি চেন্নাইয়ে। শুধু তাই নয়, এই প্রথমবার আইপিএল নিলাম চলাকালীন ধোনিকে সিএসকের টেবিলে বসে বিড করতে দেখা যাবে।

আগামী ১২ এবং ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে বসতে চলেছে এই মেগা নিলামের আসর। জানা গিয়েছে, নিলামে কোন কোন ক্রিকেটারদের নেওয়ার জন্য ঝাঁপানো হবে, তা নিয়ে সিএসকের শীর্ষ কর্তাদের সঙ্গে আলোচনা করে তালিকা তৈরি করবেন ধোনি। চেন্নাই সুপার কিংসের দলগঠনে বরাবরই বড় ভূমিকা পালন করে থাকেন ধোনি। তবে সেটা নেপথ্যে থেকে। তবে এবার তিনি নিলামে সক্রিয় ভূমিকা পালন করতে চলেছেন।

আরও পড়ুন-‘নতুন নীতিশাস্ত্র তৈরি করার আপনি কে?’ ধনকড়কে তোপ জাগোবাংলার সম্পাদকীয়তে

এদিকে ধোনি-সহ মোট চারজন ক্রিকেটারকে ধরে রেখেছে সিএসকে। বাকি তিনজন হলেন রবীন্দ্র জাদেজা, ঋতুরাজ গায়কোযাড় ও মইন আলি। ধোনিকে নেওয়া হয়েছে ১২ কোটির বিনিময়ে। জাদেজা, মইন ও ঋতুরাজের জন্য খরচ হয়েছে যথাক্রমে ১৬, ৮ ও ৬ কোটি। ফলে ৫৮ কোটি টাকা হাতে নিয়ে নিলামে নামবে সিএসকে। শেষপর্যন্ত কী হয় সেদিকেই তাকিয়ে সবাই।

spot_img

Related articles

বাংলার জনজাতি উন্নয়নকে উপেক্ষা করে কেন আক্রমণ? রাষ্ট্রপতির কাছেই উত্তর চায় তৃণমূল 

গত তিন দশকের বাম আমলের অচলাবস্থা কাটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় বাংলার আদিবাসী ও অনগ্রসর জনজাতিদের উন্নয়ন আজ এক...

“বার অ্যাসোসিয়েশন কি মানুষের স্বার্থে মামলা লড়ে?” হাইকোর্টে প্রশ্ন তুলে বিরোধীদের নিশানা কল্যাণের

দীর্ঘ ১১ মাসের আইনি লড়াই ও টানাপড়েন শেষে এসএলএসটি নিয়োগ সংক্রান্ত আদালত অবমাননা মামলার শুনানি শেষ হল কলকাতা...

কথা রাখলেন মুখ্যমন্ত্রী: গঠিত হলো পশ্চিমবঙ্গ ব্যবসায়ী কল্যাণ বোর্ড

রাজ্যের অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে পরিচিত ব্যবসায়ী মহলের দীর্ঘদিনের দাবি পূরণ করল রাজ্য সরকার। ডিসেম্বর ২০২৫-এ আয়োজিত রাজ্য ব্যবসায়ী...

ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ প্রতিযোগিতায় রিচা, বিশ্বকাপজয়ী তারকা এবার ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টসে 

ভারতীয় মহিলা ক্রিকেটের নির্ভরযোগ্য উইকেট কিপার ব্যাটার রিচা ঘোষ (Richa Ghosh) এবার খেলবেন ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ (The Hundred)...