Wednesday, June 24, 2026

Ashleigh Barty : ৪৪ বছরের খরা কাটালেন অ‍্যাশলে বার্টি, অস্ট্রেলিয়ান ওপেনের চ‍্যাম্পিয়ন হলেন তিনি

Date:

Share post:

দীর্ঘ ৪৪ বছরের খরা কাটালেন অ‍্যাশলে বার্টি( Ashleigh Barty)। অস্ট্রেলিয়ান ওপেন ( Australian Open) চ‍্যাম্পিয়ন হলেন তিনি। শনিবার ফাইনালে তিনি হারালেন আমেরিকার ড্যানিয়েলে কলিন্সকে। ম‍্যাচের ফলাফল ৬-৩, ৭-৬ (৭-২)। গোটা প্রতিযোগিতায় একটিও সেট হারালেন না বার্টি।

দীর্ঘ ৪৪ বছরের অপেক্ষা ভাঙলেন অ্যাশলে বার্টি। শেষ ১৯৭৮ সালে ক্রিস ও’নিল শেষ অজি টেনিস খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনে সিঙ্গলস খেতাব জিতেছিলেন। আর তারপর ২০২২ সালে জিতলেন বার্টি। টুর্নামেন্টের এক নম্বর বাছাই অ্যাশ বার্টি, ম‍্যাচে এদিন শুরু থেকেই দাপট দেখান। প্রথম থেকেই চাপে রাখেন প্রতিপক্ষ  প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল খেলা কলিন্সকে। একসময়ে ৫-১ ফলে প্রথম সেটে এগিয়ে যান বার্টি। কিন্তু দুর্দান্ত লড়াই করে দুটি পয়েন্ট তুলে নেন কলিন্স। শেষ অবধি সেট পয়েন্ট হাসিল করেন বার্টি।

এরপর দ্বিতীয় সেটে দুর্দান্ত লড়াই চলে বার্টি-কলিন্সের মধ্যে। দ্বিতীয় সেটে কলিন্স এগিয়ে থাকলেও বার্টি দুর্দান্ত কামব্যাক করে সেট সমতায় আনেন, ৬-৬ করে দেন তিনি। যার জেরে ম্যাচ চলে যায় টাইব্রেকারে। আর সেখানে বাজিমাত করে দেন বার্টি।

শেষ অবধি ৬-৩, ৭-৬ (৭-২) ফলে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন জেতেন বার্টি। আর এর জেরে ফরাসি ওপেন ও উইম্বলডনের পর অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন বার্টি।

আরও পড়ুন:Vishwanathan Anand: নতুন ভুমিকায় বিশ্বনাথন আনন্দ

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...