Wednesday, June 24, 2026

Vishwanathan Anand: নতুন ভুমিকায় বিশ্বনাথন আনন্দ

Date:

Share post:

আসন্ন এশিয়ান গেমসে ( Asian Game) অংশগ্রহণকারী ভারতীয় দাবাড়ুদের মেন্টর হিসেবে কাজ করতে চলেছেন পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ (Vishwanathan Anand)। এদিন এমনটাই জানালেন অল ইন্ডিয়া চেস ফেডারেশন। দীর্ঘ ১২ বছর পর আবারও ফিরছে এশিয়ান গেমসে দাবা।

এদিন একটি বিবৃতির মাধ্যমের সর্বভারতীয় দাবা ফেডারেশন জানিয়েছে, “আসন্ন গেমসে চারটি স্বর্ণপদককে লক্ষ্য রেখে, কিংবদন্তি গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ একটি ভিন্ন ভূমিকা নেবেন এবং দলকে মেন্টর করবেন। খেলোয়াড় ও মেন্টরের মধ্যে প্রথম সেশন আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে।”

২০১০ সালে গুয়াংঝাউ এশিয়ান গেমসে শেষবার দাবার ইভেন্ট আয়োজিত হয়েছিল, যেখানে ভারত দুটি ব্রোঞ্জ পদক জিতেছিল। ইতিমধ্যেই অল ইন্ডিয়া দাবা ফেডারেশন প্রস্তুতি শুরু করে দিয়েছে। ১০জন করে পুরুষ ও মহিলাদের এক সম্ভাব্য দল তৈরি করেছে। এই দলে রয়েছেন বাঙালি গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ও।

আরও পড়ুন:Sc EastBengal: ডার্বির গুরুত্ব বোঝাতে দলের বিদেশি ফুটবলারদের পুরোনো ভিডিও দেখালেন লাল-হলুদ কোচ

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...