Saturday, April 4, 2026

রবিবার থেকেই রাজ্যে বাড়ছে পাউরুটির দাম, নতুন দাম কত?

Date:

Share post:

চার বছর পর রবিবার অর্থাৎ ৩০ জানুয়ারি থেকে বাড়ছে পাউরুটির দাম। বেশ কয়েকদিন ধরেই পাউরুটির দাম বাড়তে পারে বলে শোনা যাচ্ছিল। শনিবার জয়েন্ট একশন অফ ওয়েস্ট বেঙ্গল বেকারি অ্যাসোসিয়েশন (West Bengal Bakery Association) কমিটির তরফে জানিয়ে দেওয়া হয় যে, রবিবার থেকেই রাজ্যে পাউরুটির দাম বাড়তে চলেছে। ময়দা, চিনি তেলের মতো পাউরুটি তৈরির উপরকরণগুলির দাম বেড়ে যাওয়াতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বেকারি মালিকরা।

এর আগে ২০১৮ সালের নভেম্বরে শেষবারে দাম বেড়েছিল পাউরুটির। নতুন দামের বিষয়ে সংগঠনের তরফে জানানো হয়েছে প্রতি ৪০০ গ্রাম পাউরুটি ওপর দাম বাড়ছে ৪ টাকা করে। অর্থাৎ এবার ৩২ টাকা দিয়ে কিনতে হবে সেই পাউরুটি। অন্যদিকে প্রতি ২০০ গ্রাম পাউরুটি উপরে দাম বাড়ছে ২ টাকা করে। ফলে তা এখন কিনতে হবে ২০ টাকায়। ১০০ গ্রাম ওজনের চার পিসের পাউরুটির দাম দাঁড়াচ্ছে ৩০ টাকা।দাম বৃদ্ধির কারন হিসেবে বেকারি সংগঠন জয়েন্ট অ্যাকশন কমিটির তরফে বলা হয়েছে, ‘কাঁচামালের দাম বেড়ে যাওয়ার ফলেই দাম বৃদ্ধির সিদ্ধান্ত’।

আরও পড়ুন- Train Incident: ফের ট্রেনে শ্লীলতাহানি! নদিয়ায় চলন্ত ট্রেন থেকে ধাক্কা মহিলাকে, ধৃত ১

Related articles

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...