Saturday, April 4, 2026

পেগাসাস চুক্তি বিতর্কে মোদি সরকারকে আক্রমণ ফিরহাদ, সুখেন্দুশেখর

Date:

Share post:

ফের কেন্দ্রের নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকারের চিন্তা বাড়াচ্ছে মার্কিন সংবাদপত্র ‘নিউইয়র্ক টাইমস’-এ। পেগাসাস (Pegasus Spyware) নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন। যেখানে দাবি করা হয়েছে, ২০১৭-তে ইজরায়েল থেকে পেগাসাস কিনেছিল ভারত সরকার। নিউইয়র্ক টাইমসে চাঞ্চল্যকর দাবি। এ প্রসঙ্গে শনিবার ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, “এই পেগাসাস নিয়ে মুখ থুবড়ে পড়বে আমাদের কেন্দ্রীয় সরকার।”

আরও পড়ুন-TMC: ১০ প্রতিশ্রুতি: কর্মসংস্থানে জোর দিয়ে গোয়ায় নির্বাচনী ইস্তেহার প্রকাশ তৃণমূলের

তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Ray) বলেন, “আমার ধারণা, নিউ ইয়র্ক টাইমসে যে খবর বেরিয়েছে, তা সত্য। যখন বিষয়টি নিয়ে সংসদে আমরা কেন্দ্রীয় সরকারকে চেপে ধরেছিলাম, তখন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী এ বিষয়ে কোনও রকমে, দায়সার বিবৃতি দিয়ে ধামাচাপা দিয়েছিলেন। কিন্তু এ বার মনে হচ্ছে মন্ত্রী সংসদে সত্য বলেননি। তাই তাঁর বিরুদ্ধে সংসদে প্রস্তাব আনা যায় কিনা, তা নিয়ে দলের সংসদীয় কমিটি আলোচনা করবে।”

 

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...