Saturday, April 4, 2026

Health: সঠিক পরিমাণে খাবার খান, আর নিজেকে সুস্থ রাখুন, পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা

Date:

Share post:

শরীর (health) সুস্থ্ রাখতে আপনি প্রতিদিন কী খাচ্ছেন, কতটা খাচ্ছেন সেটা লক্ষ্য রাখা প্রয়োজন। যদি আপনি শরীরের (health)  প্রয়োজনের বেশি খাবার খান, তবে বাড়বে আপনার ওজন, বাড়তে পারে সুগারের (blood sugar) ঝুঁকিও। আবার অনেকে ভাবেন কোন সময় কোন খাবার খাওয়া উচিত, কতটা পরিমাণ খাওয়া উচিত, তা নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে। পুষ্টিবিদ (Nutritionist) পূজা মাখিজা সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছেন। যেখানে তিনি জানাচ্ছেন, আপনি যে ক্রমে খাবার খান তা আসলে আপনার বয়স এবং শরীরের (health) ওজনের সঙ্গে হরমোনকে (hormone)  প্রভাবিত করে। তিনি ভালো খাবার কিন্তু স্মার্ট খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন।

আরও পড়ুন ঃ হার্টের অসুখ কমাতে ক্যালসিয়ামের জুড়ি নেই , মত বিশেষজ্ঞদের

নিউইয়র্কের ওয়েইল কর্নেল মেডিকেল কলেজের গবেষকরা রিপোর্ট করেছেন যে বিভিন্ন ধরণের খাবার যে ক্রমানুসারে খাওয়া হয় তা স্থূল ব্যক্তিদের মধ্যে খাবারের পরে গ্লুকোজ (glucose)  এবং ইনসুলিনের (insulin)  মাত্রা নির্ধারণে ভূমিকা পালন করে।

অন্যদিকে, ডায়াবেটিস কেয়ার জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গিয়েছে, ইনসুলিনের (insulin) মাত্রা নিয়ন্ত্রণে কার্বোহাইড্রেটের (carbohydrate) আগে শাকসবজি এবং প্রোটিন (protein) খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ওয়েইল কর্নেলের সেন্টার ফর কমপ্রিহেনসিভ ওয়েট কন্ট্রোলের পরিচালক ডাঃ লুইস আরন জানান যে এই গবেষণার ভিত্তিতে ডাক্তাররা তাদের রোগীদের ‘এটা খাবেন না’ না বলে ‘আগে এটি খেতে’ বলতে পারেন। এটি করার ফলে আরও ভালো হরমোনের (hormone) ভারসাম্য, ভালো উর্বরতা এবং রোগের ঝুঁকি এবং লালসা কমে যেতে পারে। পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার একটি কার্যকর উপায় হতে পারে বলেও জানান তিনি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...