Wednesday, June 24, 2026

Pegasus: পেগাসাসে এবার শুভেন্দুর গ্রেফতার চাইলেন কুণাল

Date:

Share post:

পেগাসাস(Pegasus) নিয়ে নয়া বিতর্ক। এবার নতুন মাত্রা যোগ করলেন প্রাক্তন সাংসদ ও তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর দাবি, এই ব্যাপারে প্রথমেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Shuvendu Adhikari) গ্রেফতার করে তদন্ত শুরু হওয়া দরকার।

কালনায় শিক্ষক-ছাত্র-যুবদের যৌথ উদ্যোগে প্রথম বইমেলা শুরু হয়েছে। সেখানে শনিবারের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। ছিলেন বিশিষ্ট সমাজসেবী সুব্রত পাল, বইমেলার অন্যতম কর্ণধার তাপস কার্ফা, ছাত্রনেত্রী জয়া দত্ত প্রমুখ। কুণাল ঘোষের বক্তব্যে কেন্দ্রের সরকারের প্রতি তীব্র সমালোচনা যেমন উঠে এসেছে, তেমনই তিনি তুলে ধরেছেন নেত্রী ও প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রাম-সাফল্যের কথা। তাঁর কথায়, উন্নয়ন কী ভাবে করতে হয়, তা দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রতিটি নির্বাচনেই দলের প্রার্থী যেই হোন না-কেন আসলে ফ্যাকটর নেত্রীই।

বিজেপির উদ্দেশে কুণালের তোপ, যারা হিন্দুত্বের রাজনীতির জন্য নেতাজি সুভাষচন্দ্র বসুকে ব্যবহার করছে, তাদের হাতে দেশ সুরক্ষিত নয়। তাদের হাতে সংবিধানও সুরক্ষিত নয়। তবে রাজনীতির পাশাপাশি বাংলার সংস্কৃতি ও বইয়ের অবিচ্ছেদ্য সম্পর্কের ইতিবৃত্তও তুলে ধরেছেন আদতে সাংবাদিক কুণাল। তাঁর কথায়, বইমেলা শেষ হলেই বইয়ের কথা ভুলে যাবেন না, যে কোনও অনুষ্ঠানে বই উপহার দেওয়া অভ্যাস করুন। কারণ, ভালো বইয়ের বিকল্প কিছু নেই।

আরও পড়ুন- বিজেপি-র নির্বাচনী ময়দানে ভরসা সেই পরিবারবাদই!

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...