Saturday, April 4, 2026

SBI Guideline: SBI-র নয়া গাইডলাইনের বিরোধিতায় সরব মহিলা কমিশন, কী আছে তাতে?

Date:

Share post:

নিয়োগের ক্ষেত্রে নতুন নিয়ম এনেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর তার বিরোধিতায় সরব মহিলা কমিশন। কারণ, নয়া গাইডলাইন (SBI Guideline) অনুযায়ী, কোনও চাকরিপ্রার্থী কাজে যোগদানের সময় তিন মাসের অন্তঃসত্ত্বা হলে তাঁকে ‘টেম্পোরারিলি আনফিট’ বলে ধরে নেওয়া হবে। সন্তান জন্মের চার মাস পরে তিনি কাজে যোগ দিতে পারবেন। এই বিজ্ঞপ্তির (Notice) বিরোধিতায় সরব হয়েছে মহিলা কমিশন।

সম্প্রতি নয়া কর্মী বা পদোন্নতির ক্ষেত্রে কর্মীদের শারীরিক ফিটনেস সংক্রান্ত নয়া নির্দেশিকা (SBI Guideline) জারি করেছে SBI। ৩১ ডিসেম্বরের জারি নির্দেশিকায় বলা হয়েছে, কোনও মহিলা যদি তিন মাসের বেশি অন্তঃসত্ত্বা হন, সেক্ষেত্রে তাঁকে ‘সাময়িকভাবে আনফিট’ বলে বিবেচনা করা হবে। প্রসবের চার মাস পরে তাঁরা কাজে যোগ দিতে পারেন। এই নিয়ম পয়লা এপ্রিল থেকে কার্যকর হতে চলেছে।

আরও পড়ুন-পুলিশ কর্তাকে নিয়ে জবরদখল তোলার অভিযানের ইন্সপেকশনে কাউন্সিলর অয়ন

‘মহিলা বিরোধী’ সেই গাইডলাইনের নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ‘অল ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এমপ্লয়িজ’ তরফে নির্দেশিকা প্রত্যাহারের দাবি জানিয়ে এসবিআইকে চিঠি পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। নিয়ম প্রত্যাহারের দাবি জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকেও চিঠি দিয়েছেন সিপিআইয়ের রাজ্যসভার সাংসদ বিনয় বিশ্বম। তাঁর অভিযোগ, মহিলাদের অধিকারকে খর্ব করা হচ্ছে।

গাইডলাইনের বিরোধিতা করে সরব হয়েছে মহিলা কমিশন। দিল্লি ও মুম্বই মহিলা কমিশনের তরফে গাইডলাইনের প্রত্যাহারের দাবি জানিয়ে কর্তৃপক্ষকে নোটিশ পাঠানো হয়েছে। মুম্বই মহিলা কমিশনের চেয়ারম্যান স্বাতী মলিয়ালের দাবি, এই সিদ্ধান্ত ‘অনৈতিক’ ও ‘পক্ষপাতদুষ্ট’।

তবে, রিজার্ভ ব্যাঙ্কের গাইডলাইন অনুযায়ী, ছয় মাসের বেশি কোনও অন্তঃসত্ত্বাকে নিয়োগের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। সেক্ষেত্রে সন্তান প্রসবের চার থেকে ছয় মাস পরে তিনি কাজে যোগ দিতে পারেন। কিন্তু সেই নির্দেশিকা বদল ঘটিয়ে তিন মাস করেছে SBI। ফলে চাকরিতে যোগদানের ক্ষেত্রে যেসব সুবিধা পাওয়া যেত ওই মহিলার ক্ষেত্রে সেগুলি পিছিয়ে যাবে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...