Saturday, April 4, 2026

পেগাসাস চুক্তি বিতর্কে মোদি সরকারকে তোপ শান্তনু সেনের

Date:

Share post:

চাপের মুখে নরেন্দ্র মোদি সরকার (Modi Government)। এ বার আমেরিকার সংবাদপত্র ‘নিউ ইয়র্ক টাইমস’-এর প্রতিবেদনে দাবি করা হল, ২০১৭ সালে ইজরায়েল থেকে ফোনে আড়ি পাতার স্পাইওয়্যার ‘পেগাসাস’ কিনেছিল ভারত। এ নিয়ে মোদি সরকারককে তোপ তৃণমূল সাংসদ শান্তনু সেনের (Santunu Sen)।

আরও পড়ুন-Pegasus: পেগাসাসে এবার শুভেন্দুর গ্রেফতার চাইলেন কুণাল

এদিন তিনি (Santunu Sen) ট্যুইটে লেখেন, “পেগাসাস নিয়ে গোটা ভারতবর্ষকে মিথ্যে তথ্য দেওয়া, সুপ্রিম কোর্টকে ভুল পথে চালিত করা, সকলের ফোনে দিনের পর দিন আড়ি পাতা এসবই করেছেন দেশের প্রধানমন্ত্রী। তাঁর পদত্যাগ করা উচিৎ। সংসদের বর্ষাকালীন অধিবেশনে পেগাসাস নিয়ে বিজেপি সরকারের জবাব চেয়ে ও প্রতিবাদ করে লম্বা সময়ের জন্য আমি সংসদ থেকে সাসপেন্ড হয়েছি। যদিও এর জন্য আমি গর্বিত। নিউ ইয়র্ক টাইমস পেগাসাস কেলেঙ্কারি সামনে এনেছিল। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পেগাসাস নিয়ে প্রতিবাদ করতে পেরে সত্যিই গর্বিত।”

 

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...