Saturday, March 14, 2026

পেগাসাস: ভারত-ইজরায়েল প্রতিরক্ষা চুক্তির তদন্ত ও FIR-এর দাবিতে মামলা সুপ্রিমকোর্টে

Date:

Share post:

ইজরায়েলি সফটওয়্যার পেগাসাসকে(Pegasus) কেন্দ্র করে রীতিমতো উত্তাল জাতীয় রাজনীতি। এহেন পরিস্থিতির মাঝেই এবার সুপ্রিম কোর্টে(Supreme Court) দায়ের হলো নয়া মামলা। সুপ্রিম কোর্টে দাখিল করা আবেদনে, নিউইয়র্ক টাইমসে(New York Times) প্রকাশিত প্রতিবেদন বিবেচনা করে, ইসরায়েলের সাথে ২০১৭ সালের প্রতিরক্ষা চুক্তির তদন্তের আদেশ চাওয়া হয়েছে। পাশাপাশি এই চুক্তির সঙ্গে জড়িত সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর(FIR) দায়ের করে তদন্তের আবেদন জানানো হয়েছে।

পেগাসাস কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্ট এই মামলাটি দায়ের করেছেন আইনজীবী এম এল শর্মা। এই মামলায় নিউইয়র্ক টাইমসের রিপোর্ট তুলে ধরে জানানো হয়েছে ভারত সরকার ২০১৭ সালে মিসাইল প্রযুক্তি সহ অন্যান্য হাতিয়ারের জন্য ২০০ কোটি ডলার প্যাকেজের মধ্যেই কিনেছিল পেগাসাস সফটওয়্যার। এর ভিত্তিতেই মামলাকারীর আবেদন ভারত ও ইজরায়েলের মধ্যে যে প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন হয়েছিল তার তদন্ত হোক। পাশাপাশি এই চুক্তির সঙ্গে যারা যারা যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হোক। অবশ্য পেগাসাস কাণ্ডের তদন্তের জন্য আগেই সুপ্রিম কোর্টের নির্দেশে ইতিমধ্যেই তিন সদস্যের বিশেষজ্ঞ টিম গঠন করা হয়েছে।

আরও পড়ুন:Urvashi Rautela: ৪০ কোটি টাকার সোনার গাউন পরে র‍্যাম্প কাঁপালেন ঊর্বশী!

উল্লেখ্য, সম্প্রতি নিউইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনে স্পষ্ট ভাবে জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইজরায়েল সফরের সময় ভারতের প্রতিরক্ষা চুক্তির মধ্যেই কেনা হয়েছিল পেগাসাস সফটওয়্যার। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই দেশে আলোড়ন পড়ে যায়। আসন্ন বাজেট অধিবেশনের আগেই সরকারের বিরুদ্ধে রীতিমতো সরব হয়ে ওঠে বিরোধীরা। যদিও সংসদে গতবছর কেন্দ্রীয় সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল এই ধরনের কোনও সফটওয়্যার সরকার কেনেনি। তবে নিউইয়র্ক টাইমসের রিপোর্ট ভারত সরকারের দাবিকে পুরোপুরি খারিজ করে দেয়। এই ইস্যুতেই এবার সুপ্রিম কোর্টে দায়ের হলো নয়া মামলা।

spot_img

Related articles

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...