Saturday, April 4, 2026

Municipal Election: পিছিয়ে যাক রাজ্যের পুরসভাগুলির নির্বাচন, ফের কমিশনে যাচ্ছে বিজেপি

Date:

Share post:

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্যের চার পুর নিগমের ভোট পিছিয়ে দেওয়ার কথা জানিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। সেইমত আসানসোল, বিধাননগর, শিলিগুড়ি এবং চন্দননগর – এই চার পুরনিগমের ভোট হওয়ার কথা আগামী ১২ ফেব্রুয়ারি। এবার এই চার পুরনিগমের ভোট আরও পিছিয়ে দেওয়ার সওয়াল করল রাজ্য বিজেপি। এনিয়ে আগামিকাল রাজ্য নির্বাচন কমিশনে যাচ্ছে রাজ্য বিজেপি নেতৃত্ব।

প্রসঙ্গত রাজ্যের করোনা সংক্রমণের বৃদ্ধির জন্য চার পুরনিগমের নির্বাচনের নির্ঘণ্ট ২২ জানুয়ারির থেকে পিছিয়ে দেওয়া যায় কি না, সেই বিষয়টি পুনর্বিবেচনা করার কথা বলেছিল কলকাতা হাইকোর্ট। আদালতের পরামর্শ ছিল ন্যূনতম ৪ থেকে ৬ সপ্তাহ পিছিয়ে দেওয়া যেতে পারে পুরনিগমের নির্বাচন। তারপরেই তিন সপ্তাহ ৪ পুরনিগমের ভোটগ্রহণ পিছিয়ে দেওয়ার কথা জানায় কমিশন। এরপর স্থির হয় ১২ ফেব্রুয়ারি হবে ভোটগ্রহণ।

তবে রাজ্যের এই চার পুরনিগমের ভোট আরও পিছিয়ে দিতে চাইছে কমিশন। এই নিয়ে রবিবার এক সাংবাদিক বৈঠকে বিজেপির তরফ থেকে শমীক ভট্টাচার্য বলেন, আগামিকাল বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছি, ৪ পুর নিগম এবং ১০৮টি পুরসভার নির্বাচনের ভোট গণনা একই দিনে হোক। পাশাপাশি, পিছিয়ে দেওয়া হোক ২৭ ফেব্রুারির পুরভোট।

আরও পড়ুন- WHO-র কোভিড ম্যাপে ভারতের অংশকে চিন ও পাকিস্তান হিসেবে দেখানো হচ্ছে, সরব শান্তনু

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...