Saturday, April 4, 2026

অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম‍্যাচ চলাকালীন ভূমিকম্প, কেঁপে উঠল ক‍্যামেরা

Date:

Share post:

অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ( U-19 World Cup)ম‍্যাচ চলাকালীন ভূমিকম্প। কেঁপে উঠল টিভি স্ক্রিন। অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচ চলাকালীন অদ্ভুত ঘটনা। আয়ারল্যান্ড (Ireland) বনাম জিম্বাবোয়ের (Zimbabwe) ম‍্যাচ চলাকালীন ভূমিকম্প অনুভূত হয়। যার প্রভাব পড়ে সরাসরি ম্যাচ সম্প্রচারে। কম্পনেরে জেরে থরথর করে কেঁপে ওঠে ক্যামেরা। যদিও মাঠে থাকা ক্রিকেটাররা টের পেলেন না কেউ।

ত্রিনিদাদে প্লেট গ্রুপের সেমিফাইনাল ম্যাচ চলছিল আয়ারল্যান্ড বনাম জিম্বাবোয়ের মধ্যে। সেই সময় পোর্ট অব স্পেনে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.২। মাঠে থাকা ক্যামেরা কাঁপতে শুরু করে।‍ যা দেখে ধারাভাষ্যকাররাও ঘাবড়ে যান। সেই সময় আইসিসির হয়ে ধারাভাষ্যকার ছিলেন অ্যান্ড্রু লিওনার্ড। সেই সময় তিনি বলেন, “আমার মনে হচ্ছে এখন ভূমিকম্প হচ্ছে। বক্সে বসে আমরা বুঝতে পারছি। সত্যিই কি এটা ভূমিকম্প? কুইন্স পার্ক ওভালের গোটা মিডিয়া সেন্টারই থরথর করে কাঁপছে।”

জিম্বাবোয়ের ইনিংসের ষষ্ঠ ওভার চলার সময় এই ঘটনা ঘটে। তবে মাঠা থাকা ক্রিকেটাররা সে ভাবে কিছু টের পাননি। ১৫ থেকে ২০ সেকেন্ড ধরে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের কারণে ক্যামেরা কাঁপতে শুরু করে।

আরও পড়ুন:Rafael Nadal: অস্ট্রেলিয়ান ওপেন চ‍্যাম্পিয়ন নাদাল, ২১টি গ্র্যান্ডস্ল্যাম জেতার নজির গড়লেন তিনি

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...