Wednesday, June 24, 2026

৩১ জানুয়ারি থেকে বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন, জেনে নিন তালিকা

Date:

Share post:

দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের হিজলি স্টেশনে থার্ড লাইনের ইন্টারলকিংয়ের কাজ চলায় ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত আপ ও ডাউন মিলিয়ে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে এ খবর জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১-৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে আপ ও ডাউন শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস ও আপ ও ডাউন হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস। ফেব্রুয়ারির ১, ২ ও ৪ তারিখ বাতিল করা হয়েছে আপ হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস। ডাউন ফলকনুমা এক্সপ্রেস বাতিল করা হয়েছে ৩১ জানুয়ারি, ১ ফেব্রুয়ারি ও ৩ ফেব্রুয়ারি। ১-৪ ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে আপ শালিমার-হায়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস। ডাউন ইস্ট কোস্ট এক্সপ্রেস বাতিল করা হয়েছে ৩১ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। আপ শালিমার-পুরী এক্সপ্রেস ১ ও ৩ ফেব্রুয়ারি বাতিল হয়েছে।

আরও পড়ুন- Lata Mangeshkar: কোভিডমুক্ত লতা মঙ্গেশকর, জানালেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...