Friday, April 3, 2026

Viral News: একজন স্বামীর আট জন স্ত্রী? গল্প নয় ভাইরাল সত্যি!

Date:

Share post:

‘এক ফুল দো মালী’র কথা নিশ্চয়ই শুনেছেন! কিন্তু এক স্বামীর আট স্ত্রী (Viral news of a Man with 8 Wives), ভাবা যায়! কিন্তু কথায় বলে,’দুনিয়ার কত আছে কী জানার, কত কী দেখার কত কী চেনার!’ তেমনই এক ঘটনার সাক্ষী থাইল্যান্ড। এক বা দুই নয়, একেবারে আট জন স্ত্রী নিয়ে সুখে শান্তিতে সংসার করছেন থাইল্যান্ডের (Thailand) এক যুবক (Viral news) ! গল্প নয় সত্যি বটে!

আরো পড়ুনUrvashi Rautela: ৪০ কোটি টাকার সোনার গাউন পরে র‍্যাম্প কাঁপালেন ঊর্বশী!

রাজ রাজাদেরআমলে বহু বিবাহ ছিল তবে এযুগে বিরল দৃশ্য। ওং ড্যাম সোরোট নামের যুবকের জীবনের সবচেয়ে বড় সত্যি কিন্তু এটাই। । গত কয়েক দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে বিপুল চর্চা হচ্ছে। অনেকেই বলছেন, “ভাগ্যবান”। সোরোট পেশায় এক জন ট্যাটু শিল্পী। সোরোটের দাবি, আট স্ত্রীকে নিয়ে সুখে সংসার করছেন তিনি। সেই ছবি নেট মাধ্যমে ভাইরাল হওয়ার পর নেটিজেনরা মজার ছলে নানা মন্তব্য করছেন, “একজন বউ নিয়ে থাকাই যেখানে এত কঠিন হয়ে পড়েছে ৷ সেখানে এক বা দুই নয়, একেবারে আটজন স্ত্রী ! ভাবা যায় না!” এমন কথাও শোনা যাচ্ছে বৈকি!

যাঁকে নিয়ে এত চর্চা সেই ওং ড্যাম সোরোট কিন্তু খোশ মেজাজেই দিন কাটাচ্ছেন। নিজের আট স্ত্রী-র প্রশংসায় পঞ্চমুখ তিনি।প্রত্যেকেই তাঁর প্রতি যথেষ্ট যত্নবান এমন কথাই বলছেন তিনি। সোরোটের স্ত্রী-রাও জানিয়েছেন, তাঁরা প্রত্যেকেই তাঁদের স্বামীকে খুব ভালবাসেন। কোনও ঝগড়া-অশান্তি নেই তাঁদের মধ্যে ৷ তবে প্রশ্ন টা অন্য জায়গায় ,বোঝাপড়া না হয় হল কিন্তু খরচ? আটজন স্ত্রী কে নিয়ে সংসার সামলাতে জেরবার হয়ে যান না? এত প্রশ্নের উত্তর খুব সহজ ভাবেই দিয়েছেন সোরোট। তিনি নিজে একজন ট্যাটু শিল্পী এবং স্ত্রী-রা প্রত্যেকেই কিছু না কিছু করেন, ফলে সংসার চালাতে নাকি কোনও সমস্যাই হয় না ৷ সুখেই কাটছে সোরোটের সাংসারিক জীবন।

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...