Wednesday, June 24, 2026

পেগাসাস: সংসদে মিথ্যে বলেছে মোদি সরকার, পদক্ষেপের দাবিতে স্পিকারকে চিঠি অধীরের

Date:

Share post:

ইজরায়েলি সফটওয়্যার পেগাসাসকে(Pegasus) কেন্দ্র করে রীতিমতো উত্তাল জাতীয় রাজনীতি। গতবছর কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী সংসদে জানিয়েছিলেন, এই ধরনের কোনও সফটওয়্যার সরকার কেনেনি। তবে নিউইয়র্ক টাইমসের(New York Times) সাম্প্রতিকতম প্রতিবেদন প্রকাশের পর নতুন করে এই ইস্যুতে তোলপাড় শুরু হয়েছে। এহেন পরিস্থিতির মাঝেই সংসদে দাঁড়িয়ে সরকারের তরফে মিথ্যে তথ্য দেওয়ার অভিযোগে তথ্য প্রযুক্তি মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে স্পিকার ওম বিড়লাকে(Om Birla) চিঠি লিখলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী(Adhir Ranjan Chowdhury)। তাঁর আরজি, ইচ্ছাকৃত ভাবে লোকসভাকে বিভ্রান্ত করার অভিযোগে তথ্যপ্রযুক্তি মন্ত্রীর বিরুদ্ধে বিশেষাধিকার প্রস্তাব আনা হোক।

স্পিকারকে লেখা চিঠিতে অধীর রঞ্জন চৌধুরীর দাবি, গত বাদল অধিবেশনে পেগাসাস ইস্যুতে লোকসভায় দাঁড়িয়ে সরকার জানিয়েছিল পেগাসাসের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। এমনকী, সুপ্রিম কোর্টেও একই দাবি করেছিল কেন্দ্র। এইভাবে বারবারই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তারা। কিন্তু নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট থেকে পরিষ্কার, এতদিন তারা মিথ্যেই বলে এসেছে। তাই তাদের বিরুদ্ধে ওই প্রস্তাব আনা হোক।

উল্লেখ্য, বিশেষাধিকার প্রস্তাব হল সাংসদরা ব্যক্তিগত ও সম্মিলিত ভাবে অধিকার ও ক্ষমতা ভোগ করেন। যখনই সেই অধিকার কোনও সদস্যের দ্বারা ভঙ্গ হয়, তখনই বিশেষাধিকার প্রস্তাব আনা হয় তাঁর বিরুদ্ধে। এই দোষ প্রমাণিত হলে সংসদের আইনে তা শাস্তিযোগ্য অপরাধ।

আরও পড়ুন:WHO-র কোভিড ম্যাপে ভারতের অংশকে চিন ও পাকিস্তান হিসেবে দেখানো হচ্ছে, সরব শান্তনু

প্রসঙ্গত, সম্প্রতি নিউইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনে স্পষ্ট ভাবে জানানো হয়েছে ২০১৭ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইজরায়েল সফরের সময় ২০০ কোটি ডলারে ভারতের প্রতিরক্ষা চুক্তির মধ্যেই কেনা হয়েছিল পেগাসাস সফটওয়্যার। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই দেশে আলোড়ন পড়ে যায়। যদিও এখনও পর্যন্ত পেগাসাস কেনা নিয়ে তৈরি হওয়া বিতর্কে ভারত বা ইজরায়েল কোনও দেশের সরকারই মুখ খোলেনি।

Related articles

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...