Wednesday, June 24, 2026

Sc EastBengal: ছেলেদের লড়াকু মানসিকতায় খুশি লাল-হলুদ কোচ

Date:

Share post:

ডার্বিতে এগিয়ে থেকেও ৩-১ গোলে হার। ম‍্যাচে একাধিক সুযোগ মিস। ম‍্যাচ শেষে এই কথা গুলোই শোনা গেল এসসি ইস্টবেঙ্গল ( Sc Eastbengal) কোচ মারিও রিভারার (Mario Rivera) গলায়। তবে ৯০ মিনিট দল যেভাবে পারফরম্যান্স করেছে তাতে ছেলেদের লড়াকু মানসিকতাকে কুর্নিশ জানাচ্ছেন তিনি।

সাংবাদিক সম্মেলনে মারিও বলেন,” এরকম একটা ম্যাচ হারলে তো হতাশ হতেই হবে। তবে দলের ছেলেদের পারফরম্যান্সে আমি গর্বিত। প্রচুর লড়াই করেছে ওরা। ম্যাচটা আমরা জিততেও পারতাম। যে রকম চেয়েছিলাম, সে রকমই খেলেছে ওরা। শুরুতেই একজন খেলোয়াড়ের চোট হয়ে যাওয়ায় আমরা সমস্যায় পড়ে যাই। ডিফেন্সে আমাদের পরিবর্তন করার আর কোনও উপায় ছিল না।”

দল এগিয়ে থেকেও গোল হজম করেছে। শেষ কয়েক মিনিটে বদলে যায় গোটা চিত্র। কোথায় গলদ হল? মারিও বলেন,” যে পরিকল্পনা অনুযায়ী খেলতে চেয়েছিলাম, সে রকমই খেলেছে ওরা। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে, শুরুতেই একজন চোট পেয়ে বেরিয়ে যেতে বাধ্য হয়। গর্ব করার মতো পারফরম্যান্স দেখিয়েছে ওরা। এই রকম পারফরম্যান্সের পর এবার পরবর্তী ম্যাচে আমরা জেতার জন্যই নামব।”

আরও পড়ুন:Atk Mohunbagan: ‘এই জয় বাগান সমর্থকদের জন‍্য’, বললেন সবুজ-মেরুন কোচ জুয়ান ফেরান্ডো

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...