Wednesday, June 24, 2026

গুগল ম্যাপ দেখে চালাতে গিয়ে রেললাইনে গাড়ি তুলল মদ্যপ চালক!

Date:

Share post:

ট্রেন নয়, তার বদলে বালিগঞ্জ স্টেশনে রেললাইনের উপরে চলে এল একটি চার চাকার গাড়ি (Car on rail track at Ballygunje station)!  শনিবার রাতে এই ঘটনায় উপস্থিত সবাই হতবাক৷ বালিগঞ্জ স্টেশনে গাড়িটি পার্ক সার্কাসের দিক থেকে চলে আসে৷ মালগাড়ি যাতায়াতের জন্য ব্যবহৃত লাইনে সোজা উঠে পড়ে, যা দেখে হতচকিত হয়ে যান সবাই। গাড়ির ভিতর থেকে তিন যুবক ও তিন যুবতীকে আটক করে বালিগঞ্জ স্টেশনের জিআরপি৷ শনিবার রাতে সেই লাইনের উপর দিয়েই দ্রুত গতিতে বেশ কিছুটা এগিয়ে যায় গাড়িটি।কপাল জোরে সেই সময় ওই লাইনে কোনও ট্রেন ছিল না।ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

আরও পড়ুন- ভানু গোয়েন্দা জহর অ্যাসিসট্যান্ট: ধনকড়- পেগাসাস অধিকারীকে নয়া জুটি হিসাবে চিহ্নিত কুণালের

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,  চালক আকন্ঠ মদ্যপান করেছিলেন। বুঝতে না পেরে সটান   রেললাইনের ওপর গাড়ি তুলে দেন। লাইনে উপর দিয়ে প্রায় ১০০ মিটার ছুটে যায় গাড়িটি। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়ির ভিতর থেকে প্রচুর পরিমাণে মদের বোতলও উদ্ধার হয়৷ পুলিশের অনুমান, মদ্যপ অবস্থায় রেল লাইনের উপর দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে আসার চেষ্টা করছিলেন অভিযুক্তরা৷ ‘গুগল ম্যাপ দেখে গাড়ি চালানোতেই বিপত্তি’, জেরায় দাবি ধৃতের।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...