Wednesday, June 24, 2026

Atk Mohunbagan: ‘এই জয় বাগান সমর্থকদের জন‍্য’, বললেন সবুজ-মেরুন কোচ জুয়ান ফেরান্ডো

Date:

Share post:

ডার্বিতে চারে চার এটিকে মোহনবাগানের ( ATK Mohunbagan)। শনিবার রাতে আইএসএলের ( ISL) ফিরতি ডার্বিতে এসসি ইস্টবেঙ্গলকে ( Sc EastBengal) ৩-১ গোল হারায় বাগান ব্রিগেড। সৌজন‍্যে কিয়ান নাসিরি (Kiyan Nasiri)। পরিবর্ত হিসাবে মাঠে নামেন তিনি। আর কিয়ানের এই পারফরম্যান্সে খুশি বাগান কোচ জুয়ান ফেরান্ডো। বললেন, কিয়ানের জন্য আমি খুশি। ও অনুশীলনে খুবই পরিশ্রম করে।

এদিন সাংবাদিক সম্মেলনে সবুজ-মেরুন কোচ বলেন,” কিয়ানের জন্য আমি খুব খুশি। ও অনুশীলনে খুবই পরিশ্রম করে, উন্নতিও করেছে অনেক। ম্যাচটা যখন বেশ কঠিন জায়গায় চলে যাচ্ছিল, তখন আমরা সিস্টেম পরিবর্তনের সিদ্ধান্ত নিই। কিয়ানকে নম্বর নাইনের মতো ব্যবহার করতে চেয়েছিলাম। ও যে সফল হয়েছে, সে জন্য আমি খুবই খুশি। ওর মতো তরুণ ফুটবলার সফল হওয়ায় আমি খুব খুশি হয়েছি।”

প্রথম ডার্বি ম‍্যাচ। দলের দায়িত্ব নিয়ে প্রথম ডার্বিতে দলকে জয় এনে দিয়েছেন। আর জয়ের ফলে লিগ টেবিলে চতুর্থ স্থানে উঠে এসেছে দল। দলের এই জয় পেয়ে উচ্ছসিত জুয়ান। এদিন তিনি বলেন,” আজ নিশ্চয়ই আমাদের ক্লাবের মালিক খুব খুশি হয়েছেন। আমার কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ ম‍্যাচ ছিল। কারণ, আমাদের সামনে এখনও ন’টা ম্যাচ রয়েছে। মুম্বই, হায়দরাবাদের মতো দলের বিরুদ্ধে খেলতে হবে। অনেকগুলো গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। এই ম্যাচগুলোর জন্য আত্মবিশ্বাস অর্জনের দিক থেকে এই জয়টা গুরুত্বপূর্ণ ছিল।”

ফের ডার্বির রং সবুজ-মেরুন। আইএসএলে চারে চার এটিকে মোহনবাগানের। এই জয় যে সমর্থকদের মনে আনন্দ দিয়েছে, তা ভালই জানেন বাগান কোচ। তাই তো তিনি বলেন,” সমর্থকদের জন্য এই জয়। গত কয়েক দিন ধরে আমাদের সমর্থকেরা প্রচুর মেসেজ পাঠিয়েছেন যাতে আমরা এই গুরুত্বপূর্ণ ম্যাচটা আমরা জিতি। ওদের আবেগ, অনুভূতি আমি বুঝি। ওদের জন্যও আমি খুশি। তারাও এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়ার জন্য নিশ্চয়ই খুব খুশি।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...