Wednesday, June 3, 2026

মহাত্মা গান্ধীর মৃত্যু দিনেও ফের রাজ্যকে নিশানা রাজ্যপালের, কী বললেন জ্যোতিপ্রিয়?

Date:

Share post:

গান্ধীঘাটে (Barrackpore Gandhighat) রাজ্য- রাজ্যপাল দ্বৈরথ। রুটিন মেনে মহাত্মা গান্ধীর মৃত্যু দিনেও ফের রাজ্যকে নিশানা রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Governor Jagdeep Dhankhar)।

এদিন ধনকড় বলেন, “মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) শপথ নিয়েছেন সংবিধান অনুযায়ী কাজ করবেন। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, সময় বের করে আমার সঙ্গে কথা বলুন। ব্যক্তিগত ইগো নিয়ে চলা ঠিক নয়।”

রাজ্যপাল (Governor Jagdeep Dhankhar) আরও বলেন, “ব্যক্তিগত ইগো নিয়ে চলা ঠিক নয়। বাংলা গণতন্ত্রের গ্যাস চেম্বার হয়ে যাচ্ছে। এটা বরদাস্ত করতে পারব না। বাংলায় (West Bengal) আইনের শাসন নেই, শাসকের আইন চলছে। সংবিধানকে রক্ষা করা আমার কাজ।”

আরও পড়ুন: সাসপেন্ড হয়েও বিদ্রোহের আগুন নিভছে না, শান্তনুর নেতৃত্বে সমান্তরাল বিজেপির ভাবনা

আজ ৭৪ তম প্রয়াণ দিবসে বারাকপুরের গান্ধীঘাটে (Barrackpore Gandhighat) মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানান রাজ্যপাল। সেখানে উপস্থিত ছিলেন সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনকড়, বিজেপি সাংসদ অর্জুন সিং, রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা জ্যোতিপ্রিয় মল্লিক। প্রতিবাদে বারাকপুরের গান্ধীঘাটের অনুষ্ঠানে মঞ্চে বসলেন না প্রোটোকল মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। মঞ্চ থেকে নেমে নীচে বসলেন তিনি। রাজ্যপাল ডেকে জানতে চাইলেন, কেন তিনি নীচে বসলেন? মন্ত্রী বলেন, ”আপনি একজন প্রফেশনাল কিলারকে পাশে নিয়ে বসে রয়েছেন। তাই মঞ্চে না বসে প্রতিবাদ করলাম।” এই প্রসঙ্গে শনিবার রাতের নোয়াপাড়ার তৃণমূল নেতা খুনের ঘটনার উল্লেখ করেন রাজ্যের মন্ত্রী।

 

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...