Friday, April 3, 2026

Surajit Sengupta: ভেন্টিলেশনে সুরজিৎ সেনগুপ্ত

Date:

Share post:

এখনও সঙ্কট কাটেনি প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্তের ( Surajit Sengupta)। গত শুক্রবার থেকে শারীরিক অবস্থার অবনতি ঘটে তাঁর। রাখা হয়েছে ভেন্টিলেশনে। বেড়েছে তাঁর শরীরে কোভিডের ( Covid) সংক্রমণও। মস্তিষ্ক এবং বুকের সিটি স্ক্যানে সংক্রমণের তীব্রতা বোঝা গিয়েছে। রবিবার এমনটাই জানান হল হাসপাতালের পক্ষ থেকে।

রবিবার হাসপাতালের তরফের থেকে জানান হয়, শনিবার বিকেলে তাঁর মস্তিষ্ক এবং বুকের সিটি স্ক্যান করা হয়েছে। বুকের সিটি স্ক্যানে দেখা গিয়েছে, তাঁর শরীরে কোভিড নিউমোনাইিটিসের লক্ষণ রয়েছে। পাশাপাশি, হৃদযন্ত্রে অবস্থাও ভাল নয়। বিশেষজ্ঞরা তাঁকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখছেন।

গত শনিবারই ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল সুরজিৎ সেনগুপ্তকে। করোনা আক্রান্ত হওয়ার জন্য তাঁর শ্বাসপ্রশ্বাসের সমস্যা রয়েছে। ভেন্টিলেশনের সাহায্যে প্রাক্তন এই ফুটবলারের অক্সিজেনের মাত্রা ৯৬ থেকে ১০০ শতাংশের মধ্যে থাকছে। ভেসোপ্রেসার সাপোর্টের মাধ্যমে তাঁর রক্তচাপ নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:Kiyan Nasiri: ‘এখানেই থামতে চাই না’, মোহনবাগানের হয়ে পরবর্তী ম‍্যাচেও এই ধারাবাহিকতা রাখতে চাই’, বললেন কিয়ান

Related articles

মোদিকে ভয় পেলে দেশের জন্য লড়বে কীভাবে? AAP-রাঘব দড়ি টানাটানি প্রকাশ্যে

রাজ্যসভার ডেপুটি দলনেতার পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে ক্ষোভ উগরে দিলেন রাঘব চাড্ডা (Raghav Chadha)। আপের প্রধানের উদ্দেশে...

দিঘার ক্যাম্পে সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ভোটের ডিউটিতে এসে দিঘায় (Digha) এক সিআরপিএফ জওয়ানের (CRPF jawan) রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। মৃত জওয়ানের নাম বীরেন্দ্র...

কালিয়াচকের অশান্তির তদন্তে বাংলায় NIA-এর আইজি সোনিয়া

মালদহের কালিয়াচকের (Kaliachak) অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের (NIA Investigation) সিদ্ধান্তের পরেই বাংলায় এলেন আইজি সোনিয়া সিং (IG Sonia Singh)।...

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম, পশ্চিমের জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে!

এপ্রিলের শুরু থেকেই বাড়ছে গরম, শুক্রবার সকাল থেকে শুষ্ক আবহাওয়ায় চরম অস্বস্তি কলকাতাসহ দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে শহরের পারদ...