কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, যেভাবে চক্রান্ত করে মিমকে দিয়ে অশান্তি করানো হয়েছিল, রাজ্যকে বদনাম করা হয়েছিল আজ সেই সবকিছু ফাঁস হয়ে গেছে। বিহারে ভোট কেটে বিজেপিকে জিতিয়েছিল এই মিম। এখানেও পরিকল্পনা করে অশান্তি - অব্যবস্থা তৈরির চেষ্টা করেছে। বিজেপি-কংগ্রেস-মিম তিনজনে মিলেই মোথাবাড়ির ঘটনায় ইন্ধন জুগিয়েছে, মঞ্চ থেকে তীব্র আক্রমণ মমতার।
Sponsored

গত বুধবার এসআইআরে নাম বাদ পড়ার প্রতিবাদে অশান্ত হয়ে ওঠে কালিয়াচক সুজাপুর এলাকা। বাংলার এই ঘটনায় কড়া নিন্দা করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। যেহেতু রাজ্যের আইনশৃঙ্খলার ভার এই মুহূর্তে কমিশনের হাতে, তাই ভোটের মুখে এহেন ঘটনা জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) অপদার্থতাকেই তুলে ধরেছে সবার সামনে। বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে গিয়ে এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের করা অভিযোগের সত্যতা প্রমাণিত হল শুক্রবার সকালেই। নেত্রী আগেই মিম ও আমজনতা উন্নয়ন পার্টিকে দায়ী করেছিলেন। সে অভিযোগ যে মিথ্যে নয়, তা প্রমাণিত হল। মোথাবাড়ির অশান্তির ঘটনায় মূল অভিযুক্ত মিম নেতা মোফাক্কেরুল ইসলামকে (Mofakkerul Islam) বাগডোগরা বিমানবন্দর (Bagdogra Airport) থেকে গ্রেফতার করল সিআইডি। তিনি বেঙ্গালুরুতে পালিয়ে যাওয়ার ছক করেছিলেন বলে অনুমান। কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারীরা আসার আগেই সিআইডির এই সাফল্যে খুশি মুখ্যমন্ত্রী। এনআইএকে (NIA) খোঁচা দিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'কেন্দ্রীয় সংস্থার কাজ করার আগেই রাজ্যের গোয়েন্দা সংস্থা মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে। আমাদের অফিসাররা দক্ষতার সঙ্গে কাজ করেছে। সিআইডি কমিশনের আন্ডারে পড়ে না।' এদিন মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, অধিকার রক্ষার লড়াইয়ে ভোটাধিকার ছিনিয়ে নিতে হবে কিন্তু নাম বাদ গেছে বলে কেউ আত্মহননের চেষ্টা করবেন না। বাংলা বিরোধীদের গণতান্ত্রিক পদ্ধতিতে জবাব দিতে ট্রাইব্যুনালে আবেদন করার কথাও বলেন মমতা।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
4h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
7h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
10h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
11h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
14h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
