Tuesday, June 23, 2026

ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ, দুপুরের মধ্যেই রিপোর্ট তলব কমিশনের!

Date:

Share post:

সামনেই বিধানসভা নির্বাচন (WB Assembly Election), ভোটমুখী বঙ্গে একের পর এক পরিবর্তন করে চলেছে নির্বাচন কমিশন (ECI)। এবার নিরাপত্তা ব্যবস্থাতেও বড়সড় বদলের ইঙ্গিত। সূত্রের খবর বিভিন্ন জেলায় ডিএমদের চিঠি পাঠিয়ে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে জামিন বা প্যারোলে জেলের বাইরে থাকা, কিংবা ফৌজদারি মামলায় অভিযুক্ত ও অপরাধমূলক অতীত রয়েছে – এমন ব্যক্তিদের নিরাপত্তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এই সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য রাজ্য পুলিশের নোডাল অফিসারকে নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে।

রাজ্যের সমস্ত জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের গত ২ এপ্রিল (বৃহস্পতিবার) রাতে পাঠানো নির্দেশিকায় জানানো হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায় যাঁরা নিরাপত্তা পাচ্ছেন, বিধানসভা ভিত্তিক তাঁদের তালিকা তৈরি করতে হবে। পাশাপাশি অভিযুক্ত বা অপরাধমূলক অতীত রয়েছে এমন ব্যক্তিদের নিরাপত্তাও তুলে নিতে হবে। কমিশনের নির্দেশ, দুপুর ১২টার মধ্যেই জমা দিতে হবে এই সংক্রান্ত স্ট্যাটাস রিপোর্ট।

 

Related articles

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...