Saturday, June 27, 2026

Weather Forecast: বেলা শেষে শীতের দাপটে জবুথবু বঙ্গবাসী

Date:

Share post:

দাপট দেখাচ্ছে শীত। শেষ ইনিংসে একের পর এক ছক্কা হাঁকাচ্ছে শীত। তবে বিদায় বেলায় শীতের আমেজ ভালোই উপভোগ করছেন বঙ্গবাসী।আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আরও দু’দিন ঝোড়ো ব্যাটিং করবে শীত। তারপরই বাড়তে শুরু করবে তাপমাত্রা।

আরও পড়ুন:ভোট চলাকালীন বুথ ফেরত সমীক্ষায় জারি নিষেধাজ্ঞা, নিয়ম ভাঙলে জেল- জরিমানা

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা ৩ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২২.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা ৫ ডিগ্রি কম। ফলে শনিবারের তুলনায় রবিবার ঠান্ডা অনুভূত হতে পারে বেশি।

রাজ্যে শীতের নিরিখে স্বাভাবিক ভাবেই শীর্ষে ছিল দার্জিলিং। তারপরই রয়েছে জলপাইগুড়ি। গাঙ্গেয় বঙ্গে পুরুলিয়া টেকনিকাল দিচ্ছে বারবার। সেখানে রাতের তাপমাত্রা ইতিমধ্যেই ৮ ডিগ্রি প্রায় ছুঁয়েই ফেলেছে। তার পরেই রয়েছে শ্রীনিকেতন, পানাগড়।বাদ যায়নি বর্ধমান, কাঁথি, দিঘা কিংবা মালদহ, বালুরঘাটও। উত্তর থেকে দক্ষিণ হাড়কাঁপানো ঠান্ডায় কাঁপছে রাজাবাসী।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...