Monday, April 6, 2026

Leopard: ডুয়ার্সের জঙ্গলে মৃত চিতাবাঘের দেহ উদ্ধার! মৃত্যু ঘিরে রহস্য

Date:

Share post:

সোমবার সকালে ডুয়ার্সের গয়েরকাটা রেঞ্জের অন্তর্গত জলঢাকা নদী সংলগ্ন জঙ্গলে মিলল মৃত চিতাবাঘ। সেখানে টহলদারিতে গিয়ে বনদকর্মীরা চিতাবাঘটিকে উদ্ধার করে। দেহটিতে হাতির ছাপ মেলায় কী করে বাঘটির মৃত্যু হয়েছে, তানিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই মনে করছেন চিতাবাঘটির সঙ্গে বুনো হাতির লড়াইয়ে মৃত্যু হয়েছে চিতাবাঘটি। যদিও এবিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি বনদফতরের কর্মীরা।

আরও পড়ুন:বান্ধবীকে ধর্ষণ ও মারধরের অভিযোগে গ্রেফতার ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেডের ফুটবলার

ঘটনায় গয়েরকাটা রেঞ্জের রেঞ্জ অফিসার রাজকুমার পাল জানান , সোমবার সকালে ডুয়ার্সের নাথুয়ার জঙ্গলে রুটিন টহলদারি চালাচ্ছিলো আমাদের বনকর্মীরা। এরপর তারা একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের মৃতদেহ দেখতে পায়। তার গায়ে ও আশেপাশে হাতির পায়ের ছাপ পাওয়া গেছে। বনদফতরের তরফে জানানো হয়েছে, চিতাবাঘটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। প্রাথমিক তদন্তে বনদফতরের অনুমান হাতির সাথে চিতাবাঘের লড়াই হয়েছিল। আর তাতেই এই চিতাবাঘটির মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। যদিও মৃত্যুর আসল কারণ এখনও অজানা। ময়নাতদন্তের পর তা জানা যাবে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...