Friday, June 12, 2026

Viral News: শুধু অন্নের বিনিময় শিক্ষাদানের অধিকার চেয়ে আবেদন গৃহশিক্ষকের, ভাইরাল বিজ্ঞাপন

Date:

Share post:

বেঁচে থাকার অন্যতম প্রয়োজন অন্ন বস্ত্র বাসস্থান, কিন্তু সেই তালিকায় শিক্ষার(Education) নাম নেই। অথচ সেই শিক্ষা (Education) দান করেই পেটের ভাত জোগাড় করতে চায় বাংলাদেশীয়(Bangladesh) যুবক। সে বলে নি ” দাদা আমি বাঁচতে চাই”, শুধু বলেছে ‘দু-বেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই।’ বাংলাদেশের(Bangldesh) আলমগীর কবীরের জীবন নেট দুনিয়ার মাধ্যমে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সমাজের কঠিন বাস্তব কে।

বাংলাদেশের শিক্ষিত যুবক আলমগীর কবীর, সরকারি আজিজুল হক কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর পাশ করেছেন। প্রত্যাশা মতো চাকরি না পেয়ে দেড় হাজার টাকার বিনিময়ে গৃহশিক্ষকতা করছেন। এই বাজারে এই টাকাতে জীবন ধারণ প্রায় অসম্ভব বটে। জয়পুরহাট পাঁচবিবির বাসিন্দা কবীর বগুড়ার জহুরুল এলাকায় বিদ্যুতের বাতিস্তম্ভে একটি বিজ্ঞাপন দিয়েছেন, যেখানে লেখা রয়েছে ‘শুধুমাত্র দু-বেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই।’

আরও পড়ুনঃ Corona Update: ওমিক্রন সেরে গেলেও চিন্তা বাড়াচ্ছে ‘লং কোভিড’!

আরও পড়ুনঃ রাজ্যে বাড়ল করোনা সংক্রান্ত বিধিনিষেধের মেয়াদ, দেখে নিন নয়া নিয়মাবলী

কবীরের বিজ্ঞাপন মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। শুরু হয়েছে আলোচনা, জল্পনা সবই। কবীর তাঁর বিজ্ঞাপনে যোগাযোগের সব বিবরণ দিয়েছেন। নিজেকে ‘বেকার ‘ দাবি করে কবীর জানিয়েছেন অঙ্ক ছাড়া তিনি মোটামুটি সব বিষয়েই পারদর্শী। তাই প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর সব পড়ুয়াদের শিক্ষাদানে তিনি প্রস্তুত। তাঁর এই বিজ্ঞাপনের পর কেউ চাকরির অফার দিয়েছেন , কেউ আবার রবি ঠাকুরের লেখা ‘বাঁশি’ কবিতার নায়কের সাথে তুলনা টেনেছেন। তবে বাংলাদেশি যুবকের এই বিজ্ঞাপন আবারও ফাইভজি (5G) দুনিয়ার যুগেও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আমাদের অসহায় বাস্তব কে।

 

 

Related articles

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...

সাইয়ের প্রকল্প বাস্তবায়নে জোর, ডুরান্ড কমিটির সঙ্গে বৈঠকে ক্রীড়ামন্ত্রী

ক্রীড়া দফতরের দায়িত্ব নিয়েই দ্রুত কাজ শুরু করে দিলেন ইন্দ্রনীল খাঁ(Dr.Indranil Khan)। শুক্রবার দফায় দফায় বৈঠক সারলেন রাজ্যের...