Friday, March 13, 2026

৮-৮.৫ শতাংশ বৃদ্ধি হবে দেশের জিডিপি, অর্থনৈতিক সমীক্ষায় দাবি কেন্দ্রের

Date:

Share post:

করোনার ভয়াবহ পরিস্থিতি কাটিয়ে ক্রমশ ঘুরে দাঁড়াচ্ছে দেশের অর্থনীতি(Indian Economy)। বাজেট অধিবেশন উপলক্ষে সোমবার সংসদে অর্থনৈতিক সমীক্ষা পেশ করে এমনটাই জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন(Nirmala Sitharaman)। অধিবেশনের প্রথমদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, ২০২১-২২ অর্থবর্ষে জিডিপি(GDP) বৃদ্ধির হার ৯.২ শতাংশ ও ২০২২-২৩ অর্থবর্ষে ৮ থেকে ৮.৫ শতাংশ হবে বৃদ্ধির হার।

নিয়মমাফিক বাজেট অধিবেশনের প্রথম দিন সোমবার লোকসভায় অর্থনৈতিক সমীক্ষা পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সেখানে তিনি বার্তা দেন, তৃতীয় ঢেউয়ের ধাক্কায় অর্থনীতি কিছুটা ধাক্কা খেলেও তা ক্রমশ ঘুরে দাঁড়াচ্ছে। উদ্বেগ বাড়িয়ে ২০২০-২১ অর্থবর্ষে অর্থনীতি সংকুচিত হয়েছিল ৭.৩ শতাংশ। ধাপে ধাপে তা ক্রমশ বাড়ছে। ২০২১-২২ অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার ৯.২ শতাংশ। এবং ২০২২-২৩ অর্থবর্ষে ৮ থেকে ৮.৫ শতাংশ হবে বৃদ্ধির হার।

আরও পড়ুন: রাজ্যপালকে টুইটার থেকে ব্লক করলেন মুখ্যমন্ত্রী

উল্লেখ্য, মঙ্গলবার সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকারের এই বাজেট নিঃসন্দেহে বেশ গুরুত্বপূর্ণ।

spot_img

Related articles

হরমুজে ভারতকে ছাড় দিচ্ছে ইরান: প্রতিশ্রুতি ইরানি রাষ্ট্রদূতের

হরমুজ প্রণালী দিয়ে তিন দেশকে ছাড় দেওয়ার পর চতুর্থ দেশ হতে পারে ভারত। শুক্রবার দিল্লিতে ভারতের প্রতি কৃতজ্ঞতা...

মাঝপথে থমকাল সুনিধির সুরের সফর: আপাতত পিছল কলকাতার অনুষ্ঠান

লাগাতার সঙ্গীত সফরে ক্লান্ত গায়িকা। লখনউয়ের (Lucknow) মঞ্চে গাইতে গিয়েই গলায় সমস্যা হওয়ায় কান্নায় ভেঙে পড়েন সুনিধি চৌহান...

ইরাকে ভেঙে পড়ল মার্কিন যুদ্ধ বিমান, বিবৃতি ট্রাম্প সেনাবাহিনীর

পশ্চিম এশিয়ার যুদ্ধের মধ্যেই পশ্চিম ইরাকে ভেঙে পড়ল আমেরিকার (US Military Aircraft Crash) সামরিক বিমান কেসি-১৩৫ রিফুয়েলিং বিমান...

সাত অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে: ২০০ স্বাক্ষরে ইমপিচমেন্ট পাশ সময়ের অপেক্ষা!

সংসদে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট পাশ হওয়া কী সময়ের অপেক্ষা? শুক্রবার তৃণমূলের নেতৃত্বে বিরোধী সাংসদরা...