Tuesday, March 31, 2026

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পরেই উত্তেজনা মণিপুরে, পুড়ল মোদির কুশপুতুল

Date:

Share post:

এরাজ্যের পাশাপাশি এবার মণিপুরেও বিজেপির অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এলো। ফেব্রুয়ারিতে ভোট মণিপুরে। রবিবার বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করার পর আদি এবং নব্যর দ্বন্দ্ব ঘিরে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়।প্রার্থী তালিকা প্রকাশের পর এতটাই অসন্তোষ তৈরি হয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের কুশপুতুল পোড়ানো হয়।

আরও পড়ুন- Pegasus: সংসদে মিথ্যে বলেছে কেন্দ্র, স্পিকারের কাছে পদক্ষেপের আবেদন সৌগতর

বিক্ষুব্ধ প্রার্থীদের অভিযোগ, কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন এমন ১০ জন নেতাকে টিকিট দেওয়া হয়েছে, অথচ এতদিন ধরে যাঁরা দলের হয়ে কাজ করল, খাটলো তাঁদের টিকিট দেওয়া হয়নি। বিজেপির নেতা-কর্মীরা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান। বিভিন্ন জায়গায় বিজেপির পার্টি অফিসে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। যাঁদের টিকিট পাওয়ার কথা ছিল, অথচ টিকিট পাননি এমন অনেক নেতাই এদিন ইস্তফা দেন। গোটা পরিস্থিতির উপর নজর রাখতে ইম্ফল রাজ্যে বিজেপির সদর দফতরে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, এদিন মণিপুরের ৬০টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। পুরনো কেন্দ্র হেইনগ্যাং থেকে প্রার্থী হচ্ছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। গতবার ২১টি আসন পেয়েছিল বিজেপি। পরে ন্যাশনাল পিপলস পার্টি এবং নাগা পিপলস ফ্রণ্ট নামের ছোট দলগুলির সঙ্গে জোট করে ক্ষমতায় এসেছিল তাঁরা। সেই ২১ জনের মধ্যে ১৯ জনকে টিকিট দেওয়া হয়েছে। টিকিট পাননি বাকি দু’জন। ৬০ জনের প্রার্থী তালিকায় মাত্র তিন জন মহিলা এবং একজন মুসলিম সম্প্রদায়ের প্রার্থী নিয়ে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। অন্যদিকে বিক্ষুব্ধ নেতাদের অভিযোগ, নিজের ঘনিষ্ঠদের টিকিট দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতি বিজেপির ভোটব্যাঙ্কে আদৌ কতটা প্রভাব ফেলবে তা সময়ই বলবে।

Related articles

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...