Friday, March 13, 2026

রাজ্যপালকে টুইটার থেকে ব্লক করলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

রাজ্য-রাজ্যপাল সংঘাত অব্যাহত। এবার সরাসরি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে ধনকড় সম্পর্কে নালিশ জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, পশ্চিমবঙ্গে গণতন্ত্রের স্বার্থে রাজ্যপাল বদল করা দরকার। এর মধ্যেই রাজ্যপালকে টুইটারে ব্লক করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী রাজ্যপালকে টুইটারে ব্লক করার পর তৃণমূল সংসদ ডেরেক ও’ব্রায়েন ব্লক করেছেন ধনকড়কে।

ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রতিদিন ট্যুইটারে এমন অসাংবিধানিক, অনৈতিক কথা বলতেন মনে হত আমরা চাকর বাকর, বন্ডেড লেবার৷ পরামর্শ নয়, উনি যেন আমাদের নির্দেশ দিতেন৷ অথচ আমরা মানুষের দ্বারা নির্বাচিত সরকার৷ আর উনি মনোনীত হয়েওসবার মাথার উপরে সুপার পাহারাদার হয়ে গিয়েছেন৷’

মুখ্যমন্ত্রী অবশ্য বলেন, এই পদক্ষেপ নেওয়ার জন্য তিনি ক্ষমাপ্রার্থী৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অভিযোগ, প্রত্যেক দিন রাজ্যপাল সরকারি অফিসারদের  ডেকে পাঠিয়ে নানা রকম ভয় দেখাচ্ছেন৷ অথচ সেই এক্তিয়ার রাজ্যপালের নেই বলে দাবি করেন মুখ্যমন্ত্রী৷
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীকে প্রশ্ন করব, চার চার বার চিঠি দেওয়া সত্ত্বেও কেন এই রাজ্যপালকে সরানো হল না?’

spot_img

Related articles

মন্তব্য নয়: বিদেশি লিগে দেশীয় ফ্র্যাঞ্চাইজি পাক খেলোয়াড় নেওয়ার বিতর্কে BCCI-র দাবি

পাক খেলোয়াড়কে ভারতের সংস্থার নেওয়া নিয়ে বিতর্কে কার্যত জল ঢেলে দিল বিসিসিআই। ইংল্যান্ডে চলা ক্রিকেট লিগে ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স...

রাষ্ট্রপতির সফর ঘিরে বিতর্ক! সরানো হল দার্জিলিঙের জেলাশাসককে

উত্তরবঙ্গে রাষ্ট্রপতির সাম্প্রতিক সফর ঘিরে তৈরি হওয়া প্রশাসনিক টানাপোড়েনের মাঝেই বড়সড় রদবদল ঘটল দার্জিলিঙের জেলাশাসক পদে। সোমবার এক...

গ্যাস সংকটের বলি! কাঠ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বৃদ্ধের

গ্যাসের জন্য হাহাকার দেশ জুড়ে। দেশের বিজেপি শাসকেরা তা অস্বীকার করে আবারও দেশের মানুষকে লাইনে দাঁড় করিয়েছে। এই...

হরমুজে ভারতকে ছাড় দিচ্ছে ইরান: প্রতিশ্রুতি ইরানি রাষ্ট্রদূতের

হরমুজ প্রণালী দিয়ে তিন দেশকে ছাড় দেওয়ার পর চতুর্থ দেশ হতে পারে ভারত। শুক্রবার দিল্লিতে ভারতের প্রতি কৃতজ্ঞতা...