Friday, April 3, 2026

Modi On Budget: বাজেটে কর্মসংস্থান ও বিনিয়োগে সম্ভাবনা: মত প্রধানমন্ত্রীর

Date:

Share post:

বিরোধীরা যতই একে অন্তঃসারশূন্য, সাধারণ মানুষের বিরোধী বলে তোপ দাগুক না কেন, বাজেটের (Budget) প্রশংসা করে একে কর্মসংস্থান ও বিনিয়োগে সম্ভাবনাময় বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি বলেন, এই বাজেটে সমাজের সর্বস্তরের মানুষের কথা ভাবা হয়েছে। এটি আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ। ২০২২-২৩ অর্থবর্ষের বাজেটের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলাকে সীতারমন (Nirmala Sitaraman) শুভেচ্ছা জানান মোদি।

প্রধানমন্ত্রী বলেছেন, সব শ্রেণীর মানুষের কথা ভাবা হয়েছে। তাঁর মতে, কেন্দ্রের বাজেট উন্নয়নমুখী। স্বাস্থ্য থেকে শিক্ষা, পরিকাঠামো সবকিছুতেই গুরুত্ব দেওয়া হয়েছে বলে মত মোদির।

প্রধানমন্ত্রী বলেন, কৃষকদের জন্য উন্নয়নমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গঙ্গার ধারে প্রাকৃতিক কৃষিকে উৎসাহ দেওয়া হবে। কৃষিকে লাভজনক করা ও নতুন সুযোগ তৈরির দিশা দেখিয়েছে বাজেট- মন্তব্য মোদির। খাদ্যপ্রক্রিয়াকরণে নতুন প্যাকেজে কৃষকদের আয় বাড়বে বলে আশা প্রধানমন্ত্রীর।

আরও পড়ুন:রাজ্যগুলিকে ১ লক্ষ কোটি টাকা পর্যন্ত বিনা সুদে ঋণ, বাজেটে বড় ঘোষণা নির্মলার

ডিজিটাল মুদ্রা, ৫জি পরিষেবার সূচনা, জাতীয় স্বাস্থ্য ক্ষেত্রে ডিজিটালাইজেশনে জীবনের প্রতিটি ক্ষেত্রেই আধুনিকতা আসবে বলে আশা মোদির। কিন্তু কীভাবে কর্মসংস্থান হবে বা কোন পথে বিনিয়োগ হবে দিশা সে বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি।

Related articles

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মমতার

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...

ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ, দুপুরের মধ্যেই রিপোর্ট তলব কমিশনের!

সামনেই বিধানসভা নির্বাচন (WB Assembly Election), ভোটমুখী বঙ্গে একের পর এক পরিবর্তন করে চলেছে নির্বাচন কমিশন (ECI)। এবার...

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...