Sunday, February 1, 2026

Budget: ৩ বছরে ৪০০টি বন্দে ভারত এক্সপ্রেস, নতুন রেল লাইনের ঘোষণা নেই নির্মলার বাজেটে

Date:

Share post:

কেন্দ্রীয় বাজেটে (Central Budget)  রেলে (Rail) পিপিপি মডেলকে আরও উৎসাহ দেওয়া হবে বলে ঘোষণা করেছেন অর্থমন্ত্রী (Finance Minister) নির্মলা সীতারামন। পার্বত্য অঞ্চলে জাতীয় রোপওয়ে প্রকল্প। যার মধ্যে ৬০ কিলোমিটার দীর্ঘ ৮টি রোপওয়ে চালু হবে। একইসঙ্গে এবার কেন্দ্রীয় বাজেটে (Central Budget) রেল (Rail) পরিষেবায় আধুনিকতায় জোর দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। তবে এবার কেন্দ্রীয় বাজেটে (Central Budget) নতুন কোনও রেললাইন (Rail) তৈরির ঘোষণা করেননি নির্মলা সীতারামন।

আরও পড়ুনঃ Budget 2022: ডিজিটাল রুপি আনছে রিজার্ভ ব্যাঙ্ক, ঘোষণা নির্মলার

রেলখাতে বাজেট পেশের অংশে অর্থমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী গতিশক্তি প্রকল্পের আওতায় ৭টি আলাদা আলাদা ক্ষেত্রে বিনিয়োগ করা হবে। যাকে অর্থমন্ত্রী ৭টি ইঞ্জিন বলছেন। এই ৭টি ইঞ্জিন হল, সড়ক, রেল, জলবন্দর, বিমানবন্দর, গণপরিবহণ, জলপথ এবং লজিস্টিক পরিকাঠামো। গত নভেম্বরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই প্রকল্প ঘোষণা করেছিলেন। মোদির দাবি ছিল এই গতিশক্তি প্রকল্পে মোট বরাদ্দ করা হবে ১০০ লক্ষ কোটি টাকা। অথচ, এদিন প্রথম দফায় অর্থমন্ত্রী বরাদ্দ করলেন মাত্র ২০ হাজার কোটি টাকা।

আরও পড়ুনঃ Budget 2022: কেন্দ্রীয় বাজেটে হতাশ মধ্যবিত্ত, মিলল না প্রত্যাশিত আয়কর ছাড়

তবে অর্থমন্ত্রী চমক দিয়ে আগামী ৩ বছরের মধ্যে ৪০০টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস কেনার কথা ঘোষণা করেছেন।এই সুপারফাস্ট বন্দে ভারত ট্রেনগুলি ঘণ্টায় ১৮০ কিলোমিটার পর্যন্ত গতিতে চলতে পারে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী। একইসঙ্গে দেশজুড়ে ১০০টি প্রধানমন্ত্রী গতিশক্তি কার্গো টার্মিনাল তৈরি করার ঘোষণা করা হয়েছে। এর ফলে কৃষকরা বিশেষভাবে উপকৃত হবেন বলেই দাবি নির্মলার।

রেলের সঙ্গে সড়ক এবং আকাশপথে বাজেট বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী ২০২২-২৩ অর্থবর্ষের মধ্যেই ২৫ হাজার কিলোমিটার নতুন সড়কপথ তৈরি করা হবে। পার্বত্য এলাকায় পরিবহণে গতি আনতে ‘পর্বতমালা’ প্রকল্পের মাধ্যমে রোপওয়ে তৈরির সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্র।

 

spot_img

Related articles

লড়াই করেও হার মানলেন জকোভিচ, গ্র্যান্ড স্ল্যামের বৃত্ত পূরণ আলকারাজের

অস্ট্রেলিয়ান ওপেনে(Australian Open) তারুণ্যের জয়গান। নোভাক জকোভিচকে হারিয়ে প্রথম অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন কার্লোস আলকারাজ। রুদ্ধশ্বাস লড়াই শেষে হার...

বাজেটে ব্রাত্য কৃষক ও যুবসমাজ! মধ্যবিত্তের প্রাপ্তি শূন্য, তোপ অমিত মিত্রর 

কেন্দ্রীয় বাজেট কৃষকবিরোধী-যুবসমাজেরবিরোধী এবং সমাজের পিছিয়ে পড়া শ্রেণীরবিরোধী। এতে মধ্যবিত্তদের জন্য কিছুই নেই। এই বাজেটটি আসলে কাদের জন্য...

সমস্যা সমাধানে ব্যর্থ ‘অন্ধ বাজেট’: তীব্র কটাক্ষ কংগ্রেসের, তোপ বিরোধীদেরও

কেন্দ্রীয় বাজেট (Budget 2026-27) ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সেই বাজেটকে দিশাহীন, ভিত্তিহীন বাজেট বলে আগেই কটাক্ষ...

বাজেটকে ‘অন্ধ’ হতে হয়: বাংলা-বিরোধী বাজেটের ব্যাখ্যা দিতে হিমশিম বঙ্গ বিজেপি

বাংলার মানুষের উপর ভিন রাজ্যে গেলেই অত্যাচার। একের পর এক প্রকল্পে টাকা বন্ধ করে বাংলার প্রতি বিজেপির বঞ্চনায়...