Thursday, June 25, 2026

Budget 2022: কেন্দ্রীয় বাজেটে হতাশ মধ্যবিত্ত, মিলল না প্রত্যাশিত আয়কর ছাড়

Date:

Share post:

মঙ্গলবার সংসদে বাজেট(Central budget 2022) পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন(Nirmala sitharaman। এই বাজেটে একাধিক ঘোষণা থাকলেও মধ্যবিত্তকে কার্যত হতাশ হতে হলো। প্রত্যাশামতো মধ্যবিত্তের জন্য আয়কর(Tax return) ছাড় নিয়ে কোনো ঘোষণা করা হলো না। তবে প্রত্যক্ষ কর ব্যবস্থার সংস্কারে জোর দিয়ে একাধিক ঘোষণা করা হয়েছে।

এই সংসদে দাঁড়িয়ে বাজেট পেশ অনুষ্ঠানে অর্থমন্ত্রী জানান, কেন্দ্রীয় সরকার প্রত্যক্ষ কর ব্যবস্থার সংস্কারে উদ্যোগী হয়েছে। এখন থেকে করদাতারা দু’বছরের মধ্যে আপডেট রিটার্ন ফাইল করতে পারেন। শুধু তাই নয় ভুল সংশোধন করে দু বছরের মধ্যে এই আপডেট রিটার্ন ফাইল করতে পারবেন করদাতারা। কর্পোরেট ট্যাক্স ১৮ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে এ দিনের বাজেটে, পাশাপাশি বিশেষভাবে সক্ষম ও পেনশনভোগীদের জন্য ট্যাক্স ছাড়ে ঘোষণা করেছে সরকার। তবে সাধারণের জন্য কর কাঠামো একই রাখা হয়েছে সরকারের তরফে।

আরও পড়ুন:Budget 2022: ডিজিটাল রুপি আনছে রিজার্ভ ব্যাঙ্ক, ঘোষণা নির্মলার

অন্যদিকে ডিজিটাল ক্ষেত্রে সরকারের তরফে জানানো হয়েছে ডিজিটাল সম্পত্তি ও সেখান থেকে আয়ের ক্ষেত্রে ৩০% কর দিতে হবে সরকারকে। যেকোনো রকম ডিজিটাল উপহারের ক্ষেত্রেও সরকারকে দিতে হবে কর। পাশাপাশি জাতীয় পেনশন প্রকল্প কর ছাড় বেড়ে হয়েছে ১৪ শতাংশ।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...